News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় যান দূর্ঘটনায় গুরুতর জখম তিনজন
Image

সোনামুড়ায় যান দূর্ঘটনায় গুরুতর জখম তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ দ্রুতগামী ডি আই গাড়ি উল্টে, আহত তিন, এর মধ্যে  ওয়াসিম হুসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ রবিবার ঘটনাটি ঘটে সোনামুড়ার বড়নারায়ন এলাকায়, পাচার কাজে ব্যাবহৃত এসব ACCIDENTবেপরোয়া গাড়িগুলির বিরুদ্ধে ব্যাবস্থা না নিয়ে শুধু বাইকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলতে থাকায় ক্ষোভ জনমনে৷
ঘটনাটিকে ঘিরে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্য ছড়ায় বড়নারয়ণ এলাকায টি আর ০৩-সি-১৯৩৬ নম্বরের ডিআই গাড়িটির গতি প্রায় একশের ওপর ছিল৷ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি৷ এতে আহত হয় গাড়িতে থাকা সাকিল হুসেন আলমগির হুসেন ও ওয়াশিম হোসেন, তাদের প্রত্যেকেরই বয়স ১৫ থেকে ১৭ এর মধ্যে৷ এর মধ্যে আশঙ্কাজন অবস্থায় ওয়াশিমকে ধনপুর হাসপাতাল থেকে মেলাঘর হয়ে জিবিতে পাঠানো হয়েছে৷ বাকি দুজন চিকিৎসাধিন মেলাঘর হাসপাতালে৷  দ্রুতগামী এই গাড়িটে চালাচ্ছিল মাত্র ১৭ বছর বয়সী লাইসেন্স বিহীন চালক সুব্রত কর্মকার৷ সে ওয়ার্কশপ কর্মচারী৷ ঘটনার পর পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেন উপস্থিত জনগন, কারন এ সর্মস্ত ডি আই গাড়ি গুলি বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাবহৃত হয় পাচার কাজে৷ এ গাড়ি গুলির জন্য আতঙ্কগ্রস্ত জনগন৷ এক প্রকার প্রাণ হাত নিয়েই রাস্তা চলাচল করতে হয় সোনামুড়ার পথচারিদের৷ কিন্তু এ গাড়ি গুলির বিরুদ্ধে পুলিশ কোন্য ব্যাবস্থা গ্রহন করেনা৷ যেমন ভাবে ব্যাবস্থা গ্রহন করা হয়না রকেট গতিতে ছুটে চলা বড়লোক পিতার বাউন্ডেনো বাইক চালক ছেলেদের বিরুদ্ধে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top