News Flash

  • Home
  • Uncategorized
  • পুরীর মন্দিরে মিনিট কুড়ি কাটালেন প্রধানমন্ত্রী, দর্শন করলেন নবকলেবরের জগন্নাথদেবকে
Image

পুরীর মন্দিরে মিনিট কুড়ি কাটালেন প্রধানমন্ত্রী, দর্শন করলেন নবকলেবরের জগন্নাথদেবকে

পুরী, ৭ ফেব্রুয়ারি (হি.স.): নবকলেবরের জগন্নাথদেবকে দর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| রবিবারের সকাল| ঘড়ির কঁাটায় তখন ১০টা ৫৫| কালো এসইউভি গাড়িতে নিজের জুতোজোড়া খুলে রেখে ঝটপট জগন্নাথ দর্শন করতে পুরীর মন্দিরে ঢুকে গেলেন প্রধানমন্ত্রী| পৌঁছে গেলেন মুক্তি মণ্ডপে| প্রণাম সারলেন নত মস্তকে| তাঁকে দেখে নমস্কার জানাতে সার দিয়ে দাঁড়িয়ে পড়লেন সেবাইতরা| প্রধানমন্ত্রীকে তাঁরা একটি মানপত্র দিলেন| সেখানে প্রণাম সেরে প্রধানমন্ত্রী গেলেন বিমলা ও মহালক্ষ্মী মন্দিরে| বিমলা কালীরই অন্য একটি রূপ| এর পর মূল মন্দিরের মাথায় নীল চক্রকে প্রণাম করেন প্রধানমন্ত্রী| গর্ভগৃহে ঢুকে স্পর্শ করেন সিংহাসন| সেখানে খামে ভরে তাঁর প্রণামীও একটি বাক্সে রেখে আসেন| প্রায় মিনিট কুড়ি মন্দিরের ভেতরে থাকার পরে বেরিয়ে আসার মুখে মোদীর সামনে এসে দাঁড়ান পুরীর জগন্নাথ মন্দিরের শৃঙ্গারী ও খুঁটিয়ারা| তাঁদের হাত থেকে চন্দন আর তুলসি নেন প্রধানমন্ত্রী|
এদিন ভুবনেশ্বরে ন্যাশনাল ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইজার)-এর একটি ক্যাম্পাসের উদ্বাধন করেই পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছন প্রধানমন্ত্রী| মিনিট কুড়ি পুরীর মন্দিরে কাটিয়ে তিনি রওনা হয়ে যান পারাদ্বীপে একটি তেল শোধনাগারের উদ্বোধন করতে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top