News Flash

  • Home
  • Uncategorized
  • রাঁচির অভিজাত আবাসিক স্কুলে ছাত্রের রহস্যমৃতু্য, চাঞ্চল্য
Image

রাঁচির অভিজাত আবাসিক স্কুলে ছাত্রের রহস্যমৃতু্য, চাঞ্চল্য

suicideরঁাচি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ছাত্রের রহস্যমৃতু্যকে ঘিরে চাঞ্চল্য ছড়াল রঁাচির স্যাফায়ার ইন্টারন্যাশনাল স্কুলে| শুক্রবার আবাসিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র বিনয় মাহাতোকে শিক্ষক-আবাসের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়| তার মাথায় আঘাতের চিহ্ন ছিল| এই মৃতু্যকে ঘিরে রহস্য দঁানা বেঁধেছে|
বিনয়ের পরিবারের তরফে সংশ্লিষ্ট থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে| পুলিশ এই ঘটনায় তিনজন শিক্ষককে আটক করেছে| নিহত বিনয় রাঁচির জগন্নাথপুরের এক ব্যবসায়ী পরিবারের সন্তান| সে ওই আবাসিক বিদ্যালয়ের হস্টেলেই থাকত| বয়েজ হস্টেলের সিসিটিভি ক্যামেরা-ফুটেজে বিনয়কে হস্টেল থেকে বেরতে দেখা গিয়েছে| তার পরে আর কিছু পাওয়া যায়নি| রাত ১টা নাগাদ তাকে অচৈতন্য অবস্থায় টিচার্স রেসিডেন্সের বারান্দায় পাওয়া যায়| বিনয় যৌন-নিগ্রহের শিকার হয়ে থাকতে পারে এই সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না পুলিশ| তবে পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট না-আসা পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top