News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ ভোটের মনোনয়নপত্র জমা দেয়ার প্রক্রিয়া সম্পন্ন
Image

ভিলেজ ভোটের মনোনয়নপত্র জমা দেয়ার প্রক্রিয়া সম্পন্ন

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ শুক্রবার ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে৷ রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, সমস্ত  কেন্দ্রের প্রার্থীদের তালিকা এসে পৌঁছায়নি৷ তবে মোট ৩২টি ব্লকের তালিকা মিলেছে৷ কমিশন জানিয়েছে রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচনে ৩২টি ব্লকে ৯১৪০ জন প্রার্থী এবং মনোনয়ন জমা পড়েছে ১১৫৮৩টি৷ এবিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, সিপিএমের মোট প্রার্থী ৪৫৪৪ জন এবং মনোনয়ন জমা পড়েছে ৬৮৯৪টি৷ বিজেপির মোট প্রার্থী ৮৯৬জন এবং মনোনয়ন জমা পড়েছে ৯০০টি৷ কংগ্রেসের মোট প্রার্থী ৬২২জন এবং মনোনয়ন জমা পড়েছে ৬৫৭টি৷ আইপিএফটি’র প্রার্থী সংখ্যা ১৭০৯জন এবং মনোনয়ন জমা পড়েছে ১৭২২টি৷ সিপিআইয়ের ২৫ জন প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে ৩৩টি৷ আরএসপির ১৬ জন প্রার্থীর জমা পড়েছে ২৫টি এবং ফরোয়ার্ড ব্লকের ১০ জন প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে ১১টি৷ এদিকে, আইএনপিটির পক্ষ থেকে ৯০০ জন প্রার্থী এবং মনোনয়ন জমা পড়েছে ৯১১টি৷ নির্দল প্রার্থী ২০৮ জনের মনোনয়ন জমা পড়েছে ২২০টি৷ এছাড়া অন্যান্য’র মধ্যে ২১০ জন প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে ২১০টি৷ সংবাদ লেখা পর্যন্ত কমিশনের সচিবের দেওয়া তথ্যে  মোট ৫২টি ব্লকের মধ্যে ৩২টি ব্লকে ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়ন পেশের হিসেব মিলেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top