News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয় চালু আগামী শিক্ষাবর্ষে, প্রস্তুতি চূড়ান্ত
Image

রাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয় চালু আগামী শিক্ষাবর্ষে, প্রস্তুতি চূড়ান্ত

EDUCATIONNNনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ রাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষাবর্ষ থেকে চালু করার প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ ইতিমধ্যে উপাচার্য্য নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ আগামী মার্চ নাগাদ উপাচার্য্য নিয়োগ করা হবে৷ সোমবার একথা জানান উচ্চশিক্ষা দপ্তরের সচিব জগদিশ সিং৷ তিনি আরও জানান, আগরতলার পাঁচটি কলেজ এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত করা হবে৷ এই কলেজগুলি বর্তমানে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত রয়েছে৷ এদিকে, ত্রিপুরার নিজস্ব বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব ইতিমধ্যে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে৷ সংশ্লিষ্ট আধিকারীকের সাথে এনিয়ে বৈঠকও হয়েছে বলে শ্রী সিং জানিয়েছেন৷ তিনি জানান, এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সও চালু করা হবে৷
এদিকে, রাজ্যে আইআইআইটি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষেই এর কাজ শুরু হবে৷ ইতিমধ্যে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক তাতে সম্মতি দিয়েছে৷ সেই মোতাবেক রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে৷ এদিন, শ্রী সিং জানান, আইআইআইটি সোসাইটি দ্বারা পরিচালিত হবে৷ প্রাথমিকভাবে এনআইটি থেকে শুরু হবে৷ এদিকে, টিআইটিতে ফ্যাকাল্টি সমস্যা রয়েছে তা স্বীকার করেছেন উচ্চ শিক্ষা দপ্তরের সচিব৷ তবে, নতুন ভবন নির্মাণের পাশাপাশি এই সমস্যাও সমাধান করা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷ আপাতত গেস্ট লেকচারারদের দিয়েই পঠন পাঠন চলছে৷ তবে, এক বছরের মধ্যে ফ্যাকাল্টি সমস্যা সামাধান হবে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top