News Flash

  • Home
  • Uncategorized
  • বামেদের সঙ্গে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সোনিয়া, মন্তব্য অধীরের
Image

বামেদের সঙ্গে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সোনিয়া, মন্তব্য অধীরের

Congress CPIMনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): বৈঠক হয়েছে ঠিকই, তবে বামেদের সঙ্গে জোট নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হল না কংগ্রেস হাইকম্যান্ড ও প্রদেশ কংগ্রেসের বৈঠকে| বিষয়টি এখনও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর উপরই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে| তবে, তৃণমূলের সঙ্গে কোনও জোট হচ্ছে না তা স্পষ্ট করেছে হাইকম্যান্ড|
আসন্ন বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করার দাবিতে সোমবার রাহুল গান্ধীর বাড়িতে গিয়েছিলেন রাজ্য কংগ্রেসের ১২ জন নেতা| প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তাঁরা| বৈঠকে রাহুল গান্ধীর সামনে বামেদের সঙ্গে জোটের ফায়দাগুলিকে তুলে ধরা হয়| অন্যদিকে, তৃণমূলের সঙ্গে যে কোনওভাবেই জোট করা যাবে না তা প্রদেশ নেতৃত্ব জানিয়েছেন কংগ্রেস সহ-সভাপতিকে| বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী জানান, রাহুল গান্ধী তাঁদের কথা গুরুত্ব দিয়ে শুনেছেন| বিষয়টি সোনিয়াকে জানাবেন বলে আশ্বস্তও করেছেন| পুরো বিষয় বিবেচনা করে খুব শীঘ্রই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদী প্রদেশ কংগ্রেস নেতৃত্ব|
এদিকে, এদিনের বৈঠকে প্রদেশ কংগ্রেসের কেউ কেউ আবার একলা চলো নীতির পক্ষেও সওয়াল করেছেন বলে জানা গিয়েছে| তাঁদের যুক্তি, এখন জোট হলেও ভবিষ্যতে ক্ষতির মুখে পড়তে পারে কংগ্রেস|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top