News Flash

  • Home
  • Uncategorized
  • রেল সেতু নির্মাণে উদয়পুরে ক্ষতিগ্রস্থ দুই শতাধিক কৃষক
Image

রেল সেতু নির্মাণে উদয়পুরে ক্ষতিগ্রস্থ দুই শতাধিক কৃষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ রেল সেতু নির্মাণের ফলে উদয়পুরে ক্যানেল চৌমুহনী এলাকার বেশ কিছু চাষযোগ্য জমি জলের তলায় গত বেশকিছুদিন ধরে ডুবে রয়েছে৷ তাতে প্রচুর ফসলও নষ্ট হয়েছে৷ কৃষকরা আর্থিক দিক দিয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন৷ জানা যায়, রেল সেতু নির্মাণের ফলে সুখসাগরের মাটি ফেলে ভরাট করে দেওয়া হয়েছে৷ ফলে, সেখানে আর জলধারণের ক্ষমতা নেই৷ সব জল চাষযোগ্য উর্বর জমিতে জমে রয়েছে৷ তাতে দুইশতাধিক কৃষক মারাত্মক ক্ষতির সম্মুখীন৷ এলাকার কৃষকরা গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসককে লিখিতভাবে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছিলেন৷ কিন্তু একমাস অতিক্রান্ত হওয়ার পরও প্রশাসনের তরফে এবিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ তাতে কৃষক পরিবারগুলো দিনের পর দিন অসহায় পড়তে শুরু করেছেন৷ এরই প্রতিবাদে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার ঐ সব এলাকার কৃষকরা উদয়পুরের ক্যানেল চৌমুহনীতে জাতীয় সড়ক অবরোধ করেন৷ বেশ কিছুক্ষণ অবরোধ চলতে থাকে৷ ঘটনার খবর পেয়ে প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ছুটে আসেন৷ আগামী তিনদিনের মধ্যেই এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়৷ এরই পরিপ্রেক্ষিতে পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়৷ দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top