News Flash

  • Home
  • Uncategorized
  • স্মার্ট সিটির প্রথম কুড়িতে নেই আগরতলা, কেন্দ্রকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যের
Image

স্মার্ট সিটির প্রথম কুড়িতে নেই আগরতলা, কেন্দ্রকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যের

MANIK DEY TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ স্মার্ট সিটি মিশনে প্রথম পর্যায়ে কুড়িটি শহরের মধ্যে আগরতলার নাম না থাকায় চটে গিয়ে কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিয়ে প্রতিবাদ জানালেন রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী মানিক দে৷ পাশাপাশি তিনি আগরতলার নাম ঐ তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন৷ এরই মধ্যে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব প্রদীপ কুমার সিনহা আজই আগরতলা পুর নিগমের কমিশনার এবং মুখ্যসচিবের সাথে কথা বলে জানিয়েছেন, আগামী ১৫ ই এপ্রিলের মধ্যে আরো আধুনিক স্মার্ট সিটির পরিকল্পনা প্রস্তাব জমা দিয়ে ফার্স্ট ট্র্যাক প্রতিযোগিতায় অংশ নিতে পারেন৷ তিনি রাজ্যকে স্মার্ট সিটি প্রতিযোগিতায় দ্বিতীয় পর্বে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন৷ আগামী ১ এপ্রিল থেকেই দ্বিতীয় পর্বের জন্য শহর মনোনয়ন প্রক্রিয়া শুরু হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷
এদিকে, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানো চিঠিতে রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী উল্লেখ করেছেন, স্মার্ট সিটি হিসেবে প্রথম পর্যায়ে গতকাল কুড়িটি শহরের নাম ঘোষণা করা হয়েছে৷ ঐ তালিকায় আগরতলার নাম না থাকায় তিনি হতাশা প্রকাশ করেছেন৷ পাশাপাশি জানিয়েছেন, আগরতলাকে স্মার্ট সিটি করার প্রস্তাব মন্ত্রকের নীতি নির্দেশিকা অনুযায়ী সময়মতো পাঠানো হয়েছিল৷ কিন্তু প্রথম পর্যায়ে আগরতলাকে নির্বাচন করা হয়নি৷ যে আধিকারিকরা প্রস্তাবগুলি পরীক্ষা নিরীক্ষার দায়িত্বে ছিলেন তারা কাজটি সঠিকভাবে করেননি বলে রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী সন্দেহ প্রকাশ করেছেন৷ আগরতলা কুড়িটি শহরের মধ্যে নির্বাচিত না হওয়ার জন্য এছাড়া কোন কারণ দেখছেন না বলে তিনি চিঠিতে দাবি করেছেন৷ পাশাপাশি এবিষয়ে হস্তক্ষেপ করতে এবং আগরতলাকে স্মার্ট সিটির তালিকায় যুক্ত করতে কেন্দ্রীয়মন্ত্রীকে চিঠিতে অনুরোধ জানিয়েছেন শ্রীদে৷
এদিকে, স্মার্ট সিটি প্রকল্পের রূপায়ণ নিয়ে ক্যাবিনেট সচিব প্রদীপ কুমার সিনহা শুক্রবার এই মিশনের অন্তর্ভুক্ত ৯৭টি শহরের পুর কমিশনার এবং সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের সঙ্গে কথা বলেছেন৷ বিডিও কনফারেন্সের মাধ্যমে পুর কমিশনার ও মুখ্যসচিবদের সঙ্গে কথা বলার সময় শ্রীসিনহা শহরাঞ্চলের উন্নয়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন৷ তিনি বলেন, আর্থিক কর্মকান্ডের দিক থেকে শহরাঞ্চলের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ এই প্রতিযোগিতাপ্রথম পর্যায়ে যে শহর গুলির নাম তালিকায় স্থান পায়নি তাদের হতাশ না হওয়ায় পরামর্শ দিয়ে ক্যাবিনেট সচিব বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই এদের কাছে আরো দুটি সুযোগ আসতে চলেছে৷ ক্যাবিনেট সচিব আরো জানান, বৃহস্পতিবার প্রকাশিত স্মার্ট সিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতার প্রথম তালিকায় যে ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শহরের নাম নেই তারা আগামী ১৫ এপ্রিলের মধ্যে আরো আধুনিক স্মার্ট সিটির পরিকল্পনা প্রস্তাব জমা দিয়ে ফার্স্ট ট্র্যাক প্রতিযোগিতায় অংশ নিতে পারে৷ বাকি, ৫৪টি শহর স্মার্ট সিটি প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে যোগ দিতে পারবে৷ আগামী ১ এপ্রিল থেকে দ্বিতীয় পর্বের জন্য শহর মনোনয়ন প্রক্রিয়া শুরু হচ্ছে৷
প্রথম পর্যায়ের তালিকায় যে রাজ্যগুলি স্থান পায়নি সে রাজ্যগুলির আধিকারিকরা ক্যাবিনেট সচিবকে ভবিষ্যতে দুর্বলতা কাটিয়ে আরো উন্নত প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন৷ জানা গেছে, কিছু কিছু শহর তাদের দুর্বলতা শিকার করেছেন৷ তবে, অধিকতর শহর জানিয়েছে, আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকা এবং নগর প্রশাসনের ক্ষেত্রে নির্দিষ্ট গন্ডি রয়েছে৷ ফলে, তাদের ক্ষেত্রে বিশেষ দিক দিয়ে বিচার করার জন্য দাবি জানানো হয়েছে৷
জানা গেছে, এদিন ক্যাবিনেট সচিবের সাথে আগরতলা শহর সহ ভুবনেশ্বর, পুনে, জয়পুর, গুয়াহাটি, ওয়ারেঙ্গল, পাসিঘাঁট, চন্ডীগর, লক্ষ্নৌ, ভাগলপুর, পোর্টব্লেয়ার, কোহিমা, অমৃতসর, সালেম, রাজকোট, হুবলী-ধারবার, তিরুপতি এবং দুর্গাপুরের আধিকারিকরা আলোচনায় অংশ নিয়েছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top