News Flash

  • Home
  • Uncategorized
  • আর সুতা-কম্বল বিলি নয়, মুখ্যমন্ত্রীকে বিপাকে ফেলে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ
Image

আর সুতা-কম্বল বিলি নয়, মুখ্যমন্ত্রীকে বিপাকে ফেলে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ

Assam Chief Minister Tarun GogoiPhoto: Ritu Raj Konwarগুয়াহাটি, ৩০ জানুয়ারি, (হি.স.) : মুখ্যমন্ত্রীর জনকল্যাণ প্রকল্পের মাধ্যমে আসন্ন নির্বাচনে ভোটারদের কাছে টানতে সরকারি আর্থিক সাহায্যের টোপ দিয়ে চলেছিল তরুণ গগৈ নেতৃত্বাধীন কংগ্রেস সরকার| কিন্তু সরকারি প্রকল্পের টাকার এমন যথেচ্ছার অপব্যয়ের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এক স্থগিতাদেশে মুখ থুবড়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ অ্যান্ড কোং| বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকারের বরাদ্ধকৃত অর্থে তথাকথিত মুখ্যমন্ত্রীর জনকল্যাণ প্রকল্পকে কংগ্রেসীকরণ করে ফের দিশপুর দখলের অঙ্ক কষেছিলেন মুখ্যমন্ত্রী| হাতে আর প্রায় দু-মাস বাকি| রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক-মুহূর্তে দলের গণভিত্তি ফিরিয়ে আনার এটাই ছিল কংগ্রেসের হাতে একমাত্র অস্ত্র| এমতাবস্থায় সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশে বেজায় বিপাকে ফেলেছে ক্ষমতাসীন দলকে| অভিযোগ, প্রকৃত সুবিধাভোগীদের বাছাই করার ক্ষেত্রে কোনও নিয়ম-নীতি না-মেনে যথেচ্ছভাবে বিলি করা হচ্ছে সূতা, মশারি আর কম্বল| যাবতীয় নথিপত্র ঘেঁটে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর জনকল্যাণ প্রকল্পের স্থগিতাদেশ জারি করে পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বে গঠিত তিনজনের ডিভিশন বেঞ্চ| বেসরকারি সংগঠন আসাম পাবলিক ওয়ার্কস-এর দাখিলিকৃত এক আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top