News Flash

  • Home
  • Uncategorized
  • স্বদেশ দর্শন প্রকল্পে রাজ্যকে ৯৯ কোটি টাকা দিল কেন্দ্র
Image

স্বদেশ দর্শন প্রকল্পে রাজ্যকে ৯৯ কোটি টাকা দিল কেন্দ্র

neermahal PICনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি৷৷ রাজ্যে পর্যটনের উন্নয়নে কেন্দ্রীয় সরকার ৯৯ কোটি টাকা বরাদ্দ করেছে৷ তাতে বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলি ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ আগামী মার্চ মাস থেকেই কাজ শুরু হবে৷ সে লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি মাসে দিল্লি থেকে আধিকারিকরা এসে একটি কর্মশালার আয়োজন করবেন বলে পর্যটন মন্ত্রী রতন ভৌমিক জানিয়েছেন৷
মূলত, স্বদেশ দর্শনের অন্তর্গত রাজ্যের পর্যটন ক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকার একটি প্রস্তাব পাঠায় কেন্দ্রীয় সরকারের কাছে৷ তাতে উজ্জ্বয়ন্ত প্রাসাদে লাইট এন্ড সাউন্ড সিস্টেম, আখাউড়া সীমান্ত আধুনিকীকরণ, তীর্থমুখ, মন্দিরঘাট, রইস্যাবাড়ি, নারকেলকুঞ্জ, মেলাঘর সহ নীরমহল ইত্যাদি পর্যটন ক্ষেত্রের আকর্ষণ বাড়ানোর লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে৷ ডম্বুর জলাশয়কে ঘিরে পর্যটনের আরো প্রসার বৃদ্ধির লক্ষ্যও নেওয়া হয়েছে৷ এদিন, পর্যটন মন্ত্রী জানান, আপাতত স্বদেশ দর্শন প্রকল্পে কেন্দ্রীয় সরকার ৯৯ কোটি টাকা মঞ্জুর করেছে৷ তাতে ঐ সমস্ত পর্যটন ক্ষেত্রগুলি আরো আকর্ষণ বাড়ানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
পর্যটন মন্ত্রী জানান, উজ্জ্বয়ন্ত প্রাসাদে লাইট এন্ড সাউন্ড সিস্টেমকে আরো অত্যাধুনিকভাবে তৈরি করা হবে৷ এর আগেও উজ্জ্বয়ন্ত প্রাসাদে লাইট এন্ড সাউন্ড সিস্টেমের আয়োজন হয়েছিল৷ কিন্তু তা পুরোপুরি ব্যর্থ হয়৷ পর্যটন মন্ত্রী একথা স্বীকার করে জানিয়েছেন, নতুন এই উদ্যোগে জনগণকে আকৃষ্ট করা এবং তা দীর্ঘদিন ধরে রাখা সম্ভব হবে৷ এদিন, তিনি আরো জানান, আখাউড়া সীমান্তে অত্যাধুনিক পরিবেশ গড়ে তোলা হবে৷ যাতে পর্যটকরা সীমান্ত পরিদর্শনে গিয়ে আনন্দ উপভোগ করার পাশাপাশি অন্যান্য সুবিধা পেতে পারেন৷ সিপাহিজলাতে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করা হবে৷
এদিন, তিনি অর্থ বরাদ্দের বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, উজ্জ্বয়ন্ত প্রাসাদে লাইট এন্ড সাউন্ড সিস্টেমের জন্য ৮ কোটি ২৮ লক্ষ, আখাউড়া সীমান্ত আধুনিকীকরণে ১ কোটি ৭২ লক্ষ, সিপাহিজলা এবং গোলাঘাঁটির পর্যটন ক্ষেত্রের জন্য ১০ কোটি, তীর্থমুখের জন্য ২ কোটি ৪৮ লক্ষ, মন্দিরঘাটের জন্য ১ কোটি ১১ লক্ষ, রইস্যাবাড়ির জন্য ১ কোটি ৩৮ লক্ষ, নারকেলকুঞ্জ এবং পার্শ্ববর্তী দ্বীপসমূহের উন্নয়নে ১৭ কোটি ৭৫ লক্ষ, মেলাঘর সহ নীরমহলের পারিপার্শ্বিক উন্নয়নে ৭ কোটি ৫ লক্ষ এবং অন্যান্য ক্ষেত্র মিলিয়ে সর্বমোট ৯৯ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার৷ এদিন, তিনি জানান যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত পর্যটন ক্ষেত্রের কাজ সম্পন্ন করা হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top