News Flash

  • Home
  • Uncategorized
  • আইএস জঙ্গিদের নিশানায় প্রধানমন্ত্রী, হামলা চালাতে অভিনব পরিকল্পনা
Image

আইএস জঙ্গিদের নিশানায় প্রধানমন্ত্রী, হামলা চালাতে অভিনব পরিকল্পনা

narendra modiনয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.): ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর ওপর হামলা চালাতে অভিনব পরিকল্পনা নিচ্ছে আইএস| কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর, প্রধানমন্ত্রীর ওপর হামলা চালাতে শিশু, কিশোর ও বয়স্কদের মানব-বোমা হিসেবে ব্যবহারের পরিকল্পনা নিচ্ছে আইএস| সহজে নিরাপত্তার বেষ্টনী এড়াতে ছোটদেরই কাজে লাগানোর পরিকল্পনা করেছে আইএস| এক্ষেত্রে ১২ থেকে ১৪ বছর বয়সিদের মানব বোমা হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে আইএস জঙ্গি সংগঠন|
এদিকে ভারতে সংগঠন বিস্তারে নয়া ছক কষেছে আইএস| উত্তরপ্রদেশের কুশীনগর থেকে ধৃত সন্দেহভাজন আইএস-কে জেরা করে ফাঁস হয়েছে নয়া তথ্য| জেরায় জানা গিয়েছে, সম্প্রতি লখনউয়ে কয়েকজন আইএস-এর সহযোগীর মধ্যে বৈঠক হয়| সিদ্ধান্ত হয়, উত্তরপ্রদেশের প্রতিটি জেলায় কোর গ্রুপ তৈরি করা হবে| এদের মাধ্যমে ভারতে আরও বেশি সংখ্যক এজেন্ট নিয়োগ করবে আইএস|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top