News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে গুলি-বোমা, নিহত চল্লিশ, পাল্টা চ্যালেঞ্জে খতম ছয় জঙ্গী
Image

পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে গুলি-বোমা, নিহত চল্লিশ, পাল্টা চ্যালেঞ্জে খতম ছয় জঙ্গী

muder photoপোশায়ার, ২০ জানুয়ারি ৷৷ উত্তর-পশ্চিম পাকিস্তানের পেশোয়ারের কাছে চারসাদ্দায় বাচা খান বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক বিস্ফোরণ ও জঙ্গিদের গুলিতে এখনও পর্যন্ত ৪০ পড়ুয়াসহ অধ্যাপকের মৃতুয হয়েছে৷ আহত হয়েছে প্রায় ৫০ জন৷ বেশ কয়েকজনকে পণবন্দি করা হয়েছে বলে খবর পাক সেনা সূত্রে৷ সূত্রের খবর, ৬০-৭০ জন পড়ুয়াকে দাঁড় করিয়ে মাথায় গুলি করে জঙ্গিরা৷ পাল্টা গুলিতে ছয় জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে দাবি পাক ডিআইজি-র৷ উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা হেলিকপ্ঢার৷ হামলার দায় স্বীকার করেছে তেহরিক -ই -তালিবান৷ ২০১২ সালে আব্দুল গফফর খানের স্মৃতিতে তাঁর নামেই তৈরি হয় পেশোয়ারের বাচা খান বিশ্ববিদ্যালয়৷ উদ্দেশ্য ছিল, পাকিস্তানের উচ্চশিক্ষার প্রসার ও মানোন্নয়ন৷ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা প্রায় সাড়ে তিনহাজার৷
পাক বিদ্যালয়ের জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ পাক প্রধানমন্ত্রী এক বিবৃতী দিয়ে বলেছেন, যারা নিরীহ ছাত্র ও সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে, তাদের কোনও ধর্ম হয় না৷ কোন দেশও নেই তাদের৷ পাকিস্তানের আত্মত্যাগ বিফলে যাবে না৷
ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল উত্তর পশ্চিম পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যলয়৷ বুধবার সকাল ৯ টা নাগাদ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাচা খান বিশ্ববিদ্যালয় চত্বরে হঠাতই হামলা চালায় বন্দুকবাজেরা৷ মুহুর্মুহু গুলি ছোড়া হয়৷ শোনা গেছে বিস্ফোরণের শব্দও৷ এলোপাথারি সেই গুলিতে এখনও পর্যন্ত ৪০ জন ছাত্র, শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে৷ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সাঈদ ওয়াজির জানিয়েছেন, জঙ্গিদের নিকেশ করতে আসরে নামে সেনা৷ প্রায় ঘণ্টা চারেকের এই অভিযানে সেনা জওয়ানরা নিকেশ করতে পেরেছেন ৪ জঙ্গিকে৷ ছাত্রদের মাথা লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা৷ ৬০-৭০ জন ছাত্রের মাথায় গুলি লেগেছে৷ বেশ কয়েকজন শিক্ষক ও ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ আহত বহু৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ জঙ্গিদের গুলিতে রসায়নের এক অধ্যাপকের মৃত্যু হয়েছে বলে খবর৷ হামলার দায় স্বীকার করেছে তেহরিক ই তালিবান জঙ্গি গোষ্ঠী৷ প্রাথমিকভাবে পাক পুলিশ জানিয়েছে, পেশেয়ারের মিলিটারি সুকলের ধাঁচে এই আক্রমণ চালানো হয়েছে৷ সম্ভবত ১০ জন জঙ্গি ঢুকে পড়ে ওই বিশ্ববিদ্যালয় চত্বরে৷ প্রায় তিন হাজার ছাত্র-ছাত্রী ছিল ওই বিশ্ববিদ্যালয় চত্বরে৷ ৬০০ বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ যার নামে ওই বিশ্ববিদ্যালয়, বুধবার সেই বাচ্চা খানের মৃত্যু বার্ষিকী৷ সেই উপলক্ষ্যেই আয়োজন করা হয়েছিল এক স্মরণ অনুষ্ঠানের৷ সবে কবিতা অনুষ্ঠানের মুশাইরা শুরু হয়েছে৷ হঠাতই গুলির শব্দ৷ ছুটে আসতে থাকে ঝাঁকে ঝাঁকে গুলি৷ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সাঈদ ওয়াজির জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ভিতরে অভিযান চালানো হয়৷ প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ও কর্মীদের উদ্ধারের চেষ্টা চালানো হয়৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী মুখে কালো কাপড় ঢেকে কয়েকজন জঙ্গি এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে ঢুকে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে৷ একই সঙ্গে ফাটাতে থাকে গ্রেনেড৷ বিশ্ববিদ্যালয়ের জঙ্গি হামলার নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন যারা নিরীহ ছাত্র ও সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে, তাদের কোনোও ধর্ম নেই, কোনও দেশ নেই৷ পাকিস্তানের আত্মত্যাগ বিফলে যাবে না৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top