সংখলা, ১৯ জানুয়ারি (হি.স.): দক্ষিণ থাইল্যান্ডের সংখলা প্রদেশের থেফা জেলায় রেস্তেঁারায় গ্রেনেড বিস্ফোরণে মৃতু্য হল এক যুবতীর| ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭ জন| তঁাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক| সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ পর পর দুই বার হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে|স্থানীয় প্রশাসন সূত্রের খবর, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ থেফা জেলার দিপহা এলাকার সই সাওন সৈকতের পাশে অবস্থিত কাম কারাওকি নামে একটি রেস্তেঁারায় গ্রেনেড হামলা হয়| এই সময় পরপর দু’টি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরিত হয়| দ্বিতীয় গ্রেনেডটি প্রথম গ্রেনেড থেকে ১০ মিটার দূরে বিস্ফোরিত হয়| গ্রেনেড বিস্ফোরণে প্রাণ হারান ২৮ বছরের এক যুবতী| আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে|
থাইল্যান্ডের সংখলা প্রদেশে গ্রেনেড হামলায় মৃত ১, আহত ৭
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















