News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী ফার্মে মুরিগী নিধন জারী, আজ আসছেন কেন্দ্রের আধিকারীক
Image

সরকারী ফার্মে মুরিগী নিধন জারী, আজ আসছেন কেন্দ্রের আধিকারীক

Bird Flu 32নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ বার্ড ফ্লু কবলিত এলাকায় হাঁস-মুরগী নিধনের কাজ জোর কদমে চলছে৷ দ্বিতীয় দিনে গান্ধীগ্রামস্থিত সরকারী ফার্মে ২৪২৮টি হাঁস-মুরগী এবং পাশ্ববর্তী এলাকায় চবিবশটি মুরগী নিধন করা হয়েছে৷ এরই পাশাপাশি ৫২টি ডিম এবং ১১০কেজি ব্রয়লার খাবার নষ্ট করা হয়েছে৷ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যুগ্ম অধিকর্তা মনোরঞ্জন সরকার এই তথ্য দিয়েছেন৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, সোমবার কেন্দ্রীয় প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রকের তরফে এক আধিকারীক রাজ্যে আসবেন৷ তাঁর নাম দিপঙ্কর বিশ্বাস৷ তিনি বার্ড ফ্লু আক্রান্ত এলাকা পরিদর্শন করবেন৷ দুই-তিন দিন রাজ্যে অবস্থান করে সমস্ত কিছুর তদারকি করবেন বলে জানা গিয়েছে৷
শ্রী সরকার এদিন আরও জানিয়েছেন মোট পাঁচটি টিম হাঁস-মুরগী নিধনে লাগাতর কাজ করছেন৷ এদিন চারটি দল গান্ধীগ্রাম সরকারী ফার্মে এবং একটি দল পাশ্ববর্তী এলাকায় নিধনের কাজে নিয়োজিত ছিল৷ তিনি জানান, গান্ধীগ্রাম সরকারী ফার্মে নিধনের কাজ সোমবার শেষ হবে৷ এরপর ঐ ফার্মে পরিস্কার পরিচ্ছন্ন করা এবং জীবাণু ধবংস করার কাজ শুরু হবে৷ এদিকে, পার্শ্ববর্তী এলাকায় নিধনের কাজ আরও অন্তত দুইদিন লাগবে বলে অনুমান করা হচ্ছে৷ এদিকে, ঐ এলাকায় মাইকিং করে সকলকে নিজ নিজ বাড়িতে রাখা হাঁস-মুরগী নিধনের কাজে গঠিত দলের কাছে তুলে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে৷ তা সত্বেও যদি কেউ তাদের হাঁস-মুরগী না দিয়ে থাকেন তাহলে পুলিশকে সাথে নিয়ে গিয়ে সেগুলি বাজেয়াপ্ত করা হবে বলে শ্রী সরকার জানিয়েছেন৷
এদিকে, সোমবার পাঁচটি দলকে গান্ধীগ্রাম এলাকায় নিধনের কাজে নিয়োজিত করা হবে এবং বেশী সংখ্যায় কর্মী নিয়ে গঠিত একটি টিম সরকারী ফার্মে কাজ করবে বলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যুগ্ম অধিকর্তা জানিয়েছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top