News Flash

  • Home
  • Uncategorized
  • রাজপথে সাফাইকর্মীকে পিষে মারল ম্যাজিক, খোয়াইয়ে নিহত বাইক চালক
Image

রাজপথে সাফাইকর্মীকে পিষে মারল ম্যাজিক, খোয়াইয়ে নিহত বাইক চালক

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, খোয়াই, ১৭ জানুয়ারি৷৷ রবিবার সাত সকালে রাজধানী আগরতলা শহরে প্যারাডাইস চৌমুহনীতে একটি ম্যাজিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে আগরতলা পুর নিগমের এক সাফাই কর্মীর৷ মৃত সাফাই কর্মীর নাম সুখদেব পাল৷ তার বাড়ি রাণীরবাজারের মধ্য আশারাম পাড়ায়৷ জানা গেছে, প্রতিদিনের মত রবিবার সকালেও প্যারাডাইস চৌমুহনী এলাকায় সাফাইয়ের কাজ করতে এসেছিল ঐ সাফাইকর্মী৷ রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ম্যাজিক গাড়ি এসে তাকে চাপা দেয়৷ তাকে প্রায় ১৫-২০ হাত জায়গা হেঁচড়ে নিয়ে যায়৷ গাড়িটি দুর্ঘটনার পর পরই পালিয়ে যায়৷ তার সহকর্মীরা তাকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ তার মৃত্যুর সংবাদে গভীর শোকের ছায়া নেমে আসে৷ এব্যাপারে পশ্চিম থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷
গত দুই দিনে দুটি বাইক দুর্ঘটনা প্রান হারালেন দুইজন৷ শনিবার ছলখলা এলাকাতে বাইক চাপায় গুরুতর জখম ষাটউদূ বৃদ্ধ পারেন্দ্র দেববর্মা গতকালই জিবি হাসপাতালে মারা যায়৷ এদিকে আজ সন্ধা সাড়ে পাঁচটায় ছলখলা সংলগ্ণ এলাকা সেংক্রাইবাড়ীতে দ্রুত গাড়িতে থাকা একটি বাইক নিয়ন্ত্রণ হাড়িয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই প্রান হারায় এক যুবক৷ মৃত যুবকের নাম গোপাল দেববর্মা (২৬) বাড়ী বাইজাল বাড়ী এলাকায়৷ এই দুর্ঘটনায় গোপালের ছোট ভাই মানষ দেববর্মা গুরুতর জখম হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ ঘটনার বিবরন দিয়ে বাইজাল বাড়ী ফাঁড়ি থানার ওসি অজিত দেববর্মা জানান টি আর ০ ৫-৬৩২৬ নাম্বরের একটি বাইক নিয়ে গোপাল ও মানষ বাইজালবাড়ী থেকে আগরতলার দিকে যাচ্ছিল৷ বাইকটি চালচ্ছিল গোপালের ছোট ভাই মানষ৷ প্রচন্দ্র গতিতে দুই ভাই বাইজালবাড়ী থেকে ছলখলা পেরিয়ে সেংক্রাইবাড়ী এলাকায় একটি বাক নিতে গিয়ে বাইকটি হঠাৎ উল্টে যায়৷ ঘটনার সময় পেছনে বসা গোপাল বাইক থেকে ছেঁটরিয়ে বহুদূর পর্যন্ত গিয়ে পড়ে৷ পরে স্থানীয় মানুষ গুরুতর আহত মানষকে বাইজাল বাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে তাকে সঙ্গে সঙ্গেই পাঠানো হয় জিবিতে৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোপালের মৃতদেহ রাস্তা থেকে তুলে নিয়ে আসে হাসপাতালের মর্গে৷ গত দুই দিনে বাইজাল বাড়ী ফাঁড়ি থানা এলাকায় দুটি পথ দুর্ঘটনায় দুই জন প্রান হারায়৷ অথচ জেলা স্তরের পুলিশ বাবুদের কখনোই উপজাতি অধ্যুষিত অঞ্চল গুলিতে বাইক তল্লাসি অভিযোগে দেখা যায় না কখনোই৷ জেলা স্তরের পুলিশ বাবুরা ফাইল মালির চালান বই স্থানীয় ফাঁড়ি থানার পুলিশ অফিসারদের ধরিয়ে দিয়ে মাসের পর মাস বছরের পর বছর সরকারী শেষগোর স্ফিত করার ধন্দোয় নিয়োজিত রয়েছে৷ যান দুর্ঘটনা রুখতে ট্রাফিক ও পুলিশ যতটা সচেষ্ট হওয়ার ভাব দেখাচ্ছে ততটা সচেষ্ট নয় তারা অভিযোগ স্থানীয় মানুষেরই৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top