নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ বাংলাদেশ থেকে পালিয়ে এসে মন্দির নগরী উদয়পুরে ধরা পড়ল প্রেমিক যুগল৷ তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বিজয়পুর গ্রামের সুজন দেবনাথ তার স্ত্রীর বড় বোনের মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে তুলে দেশ ছেড়ে সীমান্ত ডিঙ্গিয়ে প্রেমিকা নিয়ে মন্দির নগরী উদয়পুরে আসে৷ তাদেরকে সন্দেহজনক ভাবে ঘোরা ফেরা করতে দেখে স্থানীয় মানুষজন রাধা কিশোরপুর থানার পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে তাদেরকে আটক করে৷ পুলিশ জানিয়েছে তাদের কাছে পাসপোর্ট ভিসা কিছুই ছিল না৷ সে কারণে তাদেরকে আটক করা হয়েছে৷ মেয়েটি অসুস্থতা বোধ করায় পুলিশ তাকে উদয়পুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে৷ রাধাকিশোরপুর থানার পুলিশ এব্যাপারে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে৷
উদয়পুরে আটক বাংলাদেশ থেকে পলাতক প্রেমিক যুগল
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















