News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে আটক বাংলাদেশ থেকে পলাতক প্রেমিক যুগল
Image

উদয়পুরে আটক বাংলাদেশ থেকে পলাতক প্রেমিক যুগল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ বাংলাদেশ থেকে পালিয়ে এসে মন্দির নগরী উদয়পুরে ধরা পড়ল প্রেমিক যুগল৷ তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বিজয়পুর গ্রামের সুজন দেবনাথ তার স্ত্রীর বড় বোনের মেয়ের সঙ্গে  প্রণয়ের সম্পর্ক গড়ে তুলে দেশ ছেড়ে সীমান্ত ডিঙ্গিয়ে প্রেমিকা নিয়ে মন্দির নগরী উদয়পুরে আসে৷ তাদেরকে সন্দেহজনক ভাবে ঘোরা ফেরা করতে দেখে স্থানীয় মানুষজন রাধা কিশোরপুর থানার পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে তাদেরকে আটক করে৷ পুলিশ জানিয়েছে তাদের কাছে পাসপোর্ট ভিসা কিছুই ছিল না৷ সে কারণে তাদেরকে আটক করা হয়েছে৷ মেয়েটি অসুস্থতা বোধ করায় পুলিশ তাকে উদয়পুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে৷ রাধাকিশোরপুর থানার পুলিশ এব্যাপারে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top