নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ জানুয়ারি৷৷ পুকুরের জলে শিশুর মৃতদেহ ভেসে উঠার ঘটনায় চাঞ্চল্য গোটা মহকুমায়৷ ঘটনা শনিবার সকালে উদয়পুরের কাকড়াবন থানাধীন বসন্ত নগর এলাকায়৷ মৃত শিশুর নাম সোহন সাহা৷ পিতা রূপন সাহা৷ জলে ডুবে শিশুর মৃত্যু নাকি খুন করে পুকুরের জলে এনে শিশুকে ফেলে রাখা হয়েছে তা নিয়ে তদন্তে পুলিশ৷ ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান গোমতী জেলার পুলিশসুপার সরস্বতী, আর অতিরিক্ত পুলিশ সুপার তপন দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক রতন কুমার দাস, কাকড়াবন থানার ওসি যতীন্দ্র দাস সহ বিশাল পুলিশ বাহিনী৷ শনিবার মৃতদেহ ময়নাতদন্ত করে মৃতদেহটি তুলে দেওয়া হয় পরিবারের তরফে৷ এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে৷ কান্নায় ভেঙ্গে পড়েছেন মা বাবা সহ সকল আত্মীয়পরিজনরা৷
প্রসঙ্গত শুক্রবার বিকাল সাড়ে চারটা থেকে সোহন নিখোঁজ ছিল৷ অনেক খোঁজাখুজি করেও সোহনের কোন খোঁজ না মেলায় সন্ধ্যায় কাকড়াবন থানায় এই ব্যাপারে পরিবারের তরফে একটি মিসিং ডায়েরি করা হয়৷ এরই মধ্যে শনিবার সকালে সাড়ে পাঁচটা নাগাদ বাড়ির পাশেই এক পুকুরে সোহনের মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় জনগণ৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ ময়না তদন্তের রিপোর্টে জানা গেছে, জলে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে৷
পুকুরের জলে মিলল শিশুর মৃতদেহ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















