News Flash

  • Home
  • Uncategorized
  • পুকুরের জলে মিলল শিশুর মৃতদেহ
Image

পুকুরের জলে মিলল শিশুর মৃতদেহ

tripuraনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ জানুয়ারি৷৷ পুকুরের জলে শিশুর মৃতদেহ ভেসে উঠার ঘটনায় চাঞ্চল্য গোটা মহকুমায়৷ ঘটনা শনিবার সকালে উদয়পুরের কাকড়াবন থানাধীন বসন্ত নগর এলাকায়৷ মৃত শিশুর নাম সোহন সাহা৷ পিতা রূপন সাহা৷ জলে ডুবে শিশুর মৃত্যু নাকি খুন করে পুকুরের জলে এনে শিশুকে ফেলে রাখা হয়েছে তা নিয়ে তদন্তে পুলিশ৷ ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান গোমতী জেলার পুলিশসুপার সরস্বতী, আর অতিরিক্ত পুলিশ সুপার তপন দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক রতন কুমার দাস, কাকড়াবন থানার ওসি যতীন্দ্র দাস সহ বিশাল পুলিশ বাহিনী৷ শনিবার মৃতদেহ ময়নাতদন্ত করে মৃতদেহটি তুলে দেওয়া হয় পরিবারের তরফে৷ এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে৷ কান্নায় ভেঙ্গে পড়েছেন মা বাবা সহ সকল আত্মীয়পরিজনরা৷
প্রসঙ্গত শুক্রবার বিকাল সাড়ে চারটা থেকে সোহন নিখোঁজ ছিল৷ অনেক খোঁজাখুজি করেও সোহনের কোন খোঁজ না মেলায় সন্ধ্যায় কাকড়াবন থানায় এই ব্যাপারে পরিবারের তরফে একটি মিসিং ডায়েরি করা হয়৷ এরই মধ্যে শনিবার সকালে সাড়ে পাঁচটা নাগাদ বাড়ির পাশেই এক পুকুরে সোহনের মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় জনগণ৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ ময়না তদন্তের রিপোর্টে জানা গেছে, জলে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top