News Flash

  • Home
  • Uncategorized
  • আসুন জোট বঁাধুন, কংগ্রেসকে জোট বার্তা বুদ্ধদেবের
Image

আসুন জোট বঁাধুন, কংগ্রেসকে জোট বার্তা বুদ্ধদেবের

buddhadebসিঙ্গুর, ১৬ জানুয়ারি (হি.স.): সিঙ্গুর থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য| শনিবার সিঙ্গুর থেকে শালবনি পর্যন্ত বাম শ্রমিক সংগঠনের মিছিলের সূচনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করার পাশাপাশি কংগ্রেসকে জোট বার্তাও দিলেন বুদ্ধদেব| বললেন, `আসুন, জোট বাঁধুন| বুঝিয়ে দিই, এই লড়াইতে আমরা একা নই|’
এদিন বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, `তৃণমূলকে সরাতেই হবে| সব দলকেই ভাবতে হবে সে কথা| আমরা কংগ্রেসকেও বলছি| আপনারা কোন দিকে? এই লড়াইতে আপনারা কোন দিকে? আসুন, জোট বাঁধুন| আসুন, আমরা বুঝিয়ে দিই আসন্ন লড়াইতে আমরা একা নই| এই সরকারকে আমরা সরাবই|’
মিছিল প্রসঙ্গে বুদ্ধদেব এ দিন বলেন, `এই মিছিল প্রতিবাদের মিছিল| অন্যায়ের প্রতিবাদ| ভয়ঙ্কর অন্যায় হচ্ছে পশ্চিমবাংলায়| আমরা রোজ পিছিয়ে যাচ্ছি| ছেলেমেয়েদের কাজ নেই| পাঁচ বছরে একটাও কারখানা হয়নি| স্কুলে-কলেজে-মাদ্রাসায় চাকরি নেই| পশ্চিম বাংলার এত খারাপ অবস্থা কোনও দিন হয়নি| সারা দেশের মানুষ এখন পশ্চিমবাংলার দিকে তাকিয়ে হাসছে|’ এর পরই প্রাক্তন মুখ্যমন্ত্রীর তীব্র কটাক্ষ বর্তমান মুখ্যমন্ত্রীকে| বললেন, বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না| মুখ্যমন্ত্রী বলছেন, ও সব কী আছে? বেকাররা তোমরা মুড়ি ভাজো| তেলেভাজা ভাজো| ঠাট্টা হচ্ছে! এ কী মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম দেওয়া উত্সব-মেলার সরকারি সংস্কৃতিকেও বুদ্ধ এ দিন তীব্র আক্রমণ করেন| তাঁর কথায়, বেকারের পেটে ভাত নেই| আর রোজ উত্সব হচ্ছে| কিছু বললেই বলছে, আমরা মজা করব না? বেকাররা কাজ পাচ্ছে না, আর আমরা মজা করব! মেলা আর উত্সব বন্ধ করার পরামর্শ দিয়ে বুদ্ধ বলেন, মা-মাটি-মানুষের যাত্রাপালা বন্ধ কর| সমাবেশে হাততালির রোল ওঠে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top