News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তা সংস্কারে নিম্মমানের কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
Image

রাস্তা সংস্কারে নিম্মমানের কাজ বন্ধ করে দিল এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ খোয়াই জেলার পদ্মবিল ব্লকের অধীনে হাতকাটা হইতে পদ্মবিল বাজার পর্যন্ত ২৫ কিমি রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে গ্রামবাসীরা অভিযোগ করেছে৷ রবিবার এই দুর্নীতির প্রতিবাদ জানাতে গিয়ে গ্রামবাসীরা রাস্তার কাজ বন্ধ করে দেয়৷ উল্লেখ্য রাস্তাটি তিনমাস পূর্বে সম্পূর্ণ করার পর চারমাসের মাথায় ব্যাপক ভাঙন দেখা দেয়৷ এই ভাঙণ মেরামতির  জন্য পুনরায় ঠিকেদার শ্রমিক পাঠান৷ রবিবার সকাল থেকে শ্রমিকরা কাজ শুরু করলে এই পুননির্মাণেও ব্যাপক দুর্নীতি হওয়ার জন্য গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেয় এবং শ্রমিকদের এই স্থান থেকে চলে যেতে বলে৷ বাধ্য হয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়৷ গ্রামবাসীদের দাবি এই রাস্তা নির্মাণের ঠিকেদার পল্লব ভট্টাচার্যকে এ স্থানে আসতে হবে এবং সম্পূর্ণ রাস্তা আবার নতুন করে দুর্নীতিহীন ভাবে সম্পন্ন  করতে হবে৷  বরাবরই উপজাতি গ্রামগুলিতে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় প্রচুর রাস্তার ব্যাপক দুর্নীতি রয়েছে বলে গ্রামবাসীরা জানান৷ পূর্ত দপ্তর এ বিষয় নিয়ে কোন ধরনের নজরদারি যে করে না হাতকাটা হইতে পদ্মবিলের রাস্তাটি এর জ্বলন্ত উদাহরণ৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top