News Flash

  • Home
  • Uncategorized
  • রান্নার গ্যাসের সংকট বড়জলায় পথ অবরোধ
Image

রান্নার গ্যাসের সংকট বড়জলায় পথ অবরোধ

Gasনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ রান্নার গ্যাসের সংকট অব্যাহত রয়েছে৷ ভোক্তাদের হয়রানি করার প্রতিবাদে মঙ্গলবার বড়জলায় রেশমিকুমারি স্মৃতি গ্যাস এজেন্সির সামনে বড়জলা এয়ারপোর্ট রোড অবরোধ করেন ভোক্তারা৷ তাদের অভিযোগ গত চারদিন ধরে গ্যাস দেওয়া হচ্ছে না৷ প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্যাসের জন্য অপেক্ষা করছেন তারা৷  কিন্তু গ্যাস পাওয়ার কোন প্রতিশ্রুতি মিলছে না৷ তাতে ক্ষুব্ধ হয়েই ভোক্তারা আজ পথ অবরোধ করেন৷ [vsw id=”2wvBTkMopOI” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]তাদের অভিযোগ প্রত্যেকেই এসএমএস করে গ্যাস বুকিং করার জন্যও বলা হয়েছে৷ এসএমএস করতে হলে মোবাইল ফোনের দরকার৷ এছাড়া শিক্ষাগত যোগ্যতাও চাই৷ কিন্তু ঐ এলাকার ভোক্তাদের অনেকেরই মোবাইল ফোন নেই৷ শুধু তাই নয় মোবাইল ফোন থাকলেও মেসেজ পাঠানোর মত যোগ্যতা তাদের নেই৷ এনিয়েও ক্ষোভে ফঁুসছেন ভোক্তারা৷ আজ এসব ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটেছে৷ বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে রাখার পর প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে যান৷ ভোক্তাদের মধ্যে দ্রুত গ্যাস পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়ার পর পথ অবরোধ মুক্ত করা হয়৷ প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top