News Flash

  • Home
  • Uncategorized
  • যান দূর্ঘটনাকে কেন্দ্র করে পাইতুরবাজারে দুই গোষ্ঠীর লড়াই, পুলিশের লাঠি চার্জ, উত্তেজনা
Image

যান দূর্ঘটনাকে কেন্দ্র করে পাইতুরবাজারে দুই গোষ্ঠীর লড়াই, পুলিশের লাঠি চার্জ, উত্তেজনা

Paitur Bazarনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ জানুয়ারী৷৷ যান দূর্ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহরের পাইতুর বাজার রণক্ষেত্র হয়ে উঠে৷ দুই পক্ষের আক্রমণ পাল্টা আক্রমণে কমপক্ষে ৫ জন আহত হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাটি চার্জ করেছে পুলিশ৷ তাতে আহত হয়েছেন ১২ জন৷ পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে ঘটনাস্থল থেকে৷ পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় রায়ট কন্ট্রোল ভ্যানও আনা হয়৷ পুলিশ সুপার জলসিং মিনা, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি সহ পদস্থ পুলিশ অফিসাররা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল টিএসআর বাহিনী৷
ঘটনার সূত্রপাত শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ৷ একটি অটো ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আল্টো গাড়ির সাইড গ্লাস ভেঙ্গে যায়৷ এনিয়ে তর্কবিতর্ক শুরু হয়৷ অটো চালকের পক্ষে পাইতুর বাজারের কিছু অটো চালক কথা বলেন৷ তর্ক থেকে মারামারি শুরু হয়৷ একসময় বিভিন্ন এলাকা থেকে আরও ৪০-৪৫ জন যুবক এসে তাতে যোগ দেয়৷ পাইতুরবাজারে এক ব্যবসায়ী গোপাল মিত্রকে দোকানে মারধর করায় উত্তেজনা চরমে উঠে৷ টিএসআর ও পুলিশ দুপক্ষকে নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে৷ দুপক্ষই মামলা পাল্টা মামলা করেছে কৈলাসহর থানায়৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ এই ঘটনায় যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী৷ সাধারণ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের ঘটনা ঘটার আশংকা ছিল৷ পুলিশের হস্তক্ষেপে তা অন্যদিকে গড়ায়নি৷ এদিকে পাইতুর বাজারে অবাঞ্ছিত ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা নিয়মিত পুলিশী নিরাপত্তার দাবি জানিয়েছে ওসি সুব্রত চক্রবর্তীর কাছে৷ এদিকে, অভিযোগ উঠেছে পুলিশ প্রশাসনের তরফে নিয়মিত টহল দেয়া হয়না৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top