News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক রাজ্যের দাবী প্রসঙ্গে কংগ্রেসের অবস্থান ইতিবাচক ঃ আই পি এফ টি
Image

পৃথক রাজ্যের দাবী প্রসঙ্গে কংগ্রেসের অবস্থান ইতিবাচক ঃ আই পি এফ টি

IPFTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ পৃথক রাজ্যের দাবি প্রসঙ্গে কংগ্রেসের অবস্থান ইতিবাচক বলে সন্তোষ প্রকাশ করেছে আইপিএফটি৷ শুক্রবার বিধানসভায় পৃথক রাজ্যের দাবিকে কেন্দ্র করে উত্থাপিত বেসরকারি প্রস্তাবের যে সংশোধনী কংগ্রেস দল এনেছিল তাও প্রাসঙ্গিক বলে দাবি করে আইপিএফটি৷ গতকাল কংগ্রেস এই প্রস্তাবের সংশোধনী এনে দাবি করেছিল পৃথক রাজ্যের দাবি অসাংবিধানিক নয়৷ শনিবার সাংবাদিক সম্মেলনে একই সুরে আইপিএফটি নেতৃবৃন্দও জানান, পৃথক রাজ্যের দাবি কোন অংশেই অসাংবিধানিক নয়৷ পাশাপাশি কংগ্রেস এই ইস্যুতে যথেষ্ট ইতিবাচক অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন আইপিএফটির সভাপতি এনসি দেববর্মা৷
এদিন তিনি কটাক্ষের সুরে বলেন, সভা সমাবেশে বামফ্রন্টের নেতা মন্ত্রীরা পৃথক রাজ্যের দাবি অসাংবিধানিক নয় স্বীকার করলেও গতকাল বিধানসভায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আইপিএফটির বিরোধিতায় ঐ প্রস্তাবটি আনা হয়েছিল৷ একই ভাবে গতকাল বিধানসভায় বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণও ট্রেজারি বেঞ্চের সদস্য বিধায়ক সুধন দাসের পৃথক রাজ্যের দাবির বিরোধিতায় বেসরকারি প্রস্তাবটি শুধুমাত্র রাজনীতি করার জন্যই আনা হয়েছে বলে মন্তব্য করেছিলেন৷ পৃথক রাজ্যের দাবির প্রশ্ণে কংগ্রেস এবং আইপিএফটির নয়া সমীকরণ রাজ্য রাজনীতিতে বিতর্কের সৃষ্টি করেছে৷
এদিন, এন সি দেববর্মা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে আইপিএফটিকে প্রতিনিয়ত আক্রমণ করার উপলক্ষ্য হিসেবেই বিধানসভায় পৃথক রাজ্যের দাবির বিরোধিতায় প্রস্তাব আনে শাসক গোষ্ঠী৷ এই দাবিকে সাংাবিধানিক আখ্যা দিয়ে তিনি বলেন, বিধানসভায় প্রস্তাব এনে পৃথক রাজ্যের দাবিকে বিরোধিতা করে শাসকগোষ্ঠী সংবিধানের অবমাননা করেছে৷ তার দাবি পৃথক রাজ্য গঠনের গণতান্ত্রিক শান্তিপ্রিয় আন্দোলনকে মোকাবিলায় ব্যর্থ হয়ে এখন অসাংবিধানিকভাবে রাজ্য বিধানসভাকে হাতিয়ার হিসেবে অপব্যবহারে লিপ্ত হয়েছে৷ তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, এটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষেই বিপজ্জনক এবং অশনি সংকেত৷
এবিষয়ে শ্রীদেববর্মার যুক্তি, ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় কেন্দ্র ও অঙ্গ রাজ্যগুলি একে অপরের পরিপূরক৷ স্বাধীনোত্তর ভারতে অঙ্গ রাজ্যের সংখ্যা ক্রমেই বাড়ছে৷ এই নতুন নতুন রাজ্য গঠন আঞ্চলিকতাবাদী, ধবংসাত্মক দাবি হিসেবে চিহ্ণিত হওয়ার কোন প্রশ্ণ কিংবা অবকাশ কোনটাই নেই৷ শুধু তাই নয়, পৃথক রাজ্য গঠিত হলে রাজ্যের ঐক্য সম্প্রীতি ও সংহতি বিনাশ হবে এমনটা ভাবারও অবকাশ নেই৷ শ্রী দেববর্মা দ্ব্যর্থহীন ভাষায় জানান, রাজ্যে জাতি উপজাতি জনসাধারণের মধ্যে বিভেদ সৃষ্টির অপপ্রয়াসেই এবং দলীয় রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যেই পৃথক রাজ্যের দাবির বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব উত্থাপন করেছে সিপিএম৷ তিনি এর তীব্র প্রতিবাদ জানান৷
পৃথক রাজ্যের দাবি নিয়ে শ্রী দেববর্মার যুক্তি, রাজ্যের প্রস্তাবিত তিপ্রাল্যান্ডের এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী জাতি উপজাতি সমস্ত অংশের জনগণ বিরামহীন শোষণ ও বঞ্চনার হাত থেকে রেহাই পাবেন৷ আদিবাসী জনজাতিগণ তাদের অস্তিত্বের সংকট থেকে মুক্ত হবেন৷
এদিকে, ভিলেজ কমিটি নির্বাচনে জোট সম্ভাবনা কৌশলে এড়িয়ে যায় আইপিএফটি৷ নির্বাচনে সবকটি আসনে এককভাবে লড়াই করার সিদ্ধান্ত জানালেও জোট প্রশ্ণে কৌশল অবলম্বন করেছে৷ এদিকে, আগামী ১১ জানুয়ারি এডিসি সদর কার্যালয় খুমুলুঙে দলের কেন্দ্রীয় কমিটির এক কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শ্রী দেববর্মা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top