News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকাকে যৌন নির্যাতন মামলায় গ্রেপ্তার মনোরঞ্জন
Image

নাবালিকাকে যৌন নির্যাতন মামলায় গ্রেপ্তার মনোরঞ্জন

Manoranjanনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷ সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটল৷ শেষ পর্যন্ত বিরোধীদের চাপের মুখে সিপিএমের বহিসৃকত নেতা তথ্য পদত্যাগী বিধায়ক মনোরঞ্জন আচার্য্যকে গ্রেপ্তার করা হয়েছে৷ নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত মনোরঞ্জন আচার্য্যের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর আশ্বাসের চবিবশ ঘন্টার মধ্যেই মনোরঞ্জন আচার্য্যকে গ্রেপ্তার করা হয়৷ শনিবার বীরগঞ্জ থানার পুলিশ মনোরঞ্জন আচার্য্যকে গ্রেপ্তার করে এবং পরে অমরপুর এসডিজেএম কোর্টে সোপর্দ করে৷ বিচারক অভিযুক্তকে তিন দিনের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন৷
[vsw id=”dUX6zMwRkow” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]এদিকে, মনোরঞ্জন আচার্য্যের আইনজীবী অভিযোগ করে জানিয়েছেন, তাঁর মক্কেলকে সম্পূর্ণ বেআইনীভাবে পুলিশ গ্রেপ্তার করেছে৷ শুক্রবার উচ্চ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন মনোরঞ্জন আচার্য্য৷ মাননীয় বিচারপতি ইউ বি সাহা এই মামলায় কেইস ডায়েরী তলব করে আগামী মঙ্গলবার পুনরায় জামিনের আবেদনের শুনানির দিন ধার্য্য করেছিলেন৷ মনোরঞ্জন আচার্য্যের আইনজীবী পিযুশ বিশ্বাস জানিয়েছেন, হাইকোর্ট আগামী মঙ্গলবার পর্য্যন্ত তাঁর মক্কেলকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিল৷ তা সত্বেও শনিবার মনোরঞ্জন আচার্য্যকে গ্রেপ্তার করে পুলিশ উচ্চ আদালতের নির্দেশকে অবমাননা করেছে বলে অভিযোগ করেন পিযুষবাবু৷
এদিন, এই মামলার তদন্তকারী অফিসার ডিএসপি মিনা কুমারী দেববর্মা সকাল সাড়ে এগারটা নাগাদ মনোরঞ্জন আচার্য্যকে বাড়ি থেকে বীরগঞ্জ থানায় ডেকে পাঠান৷ মনোরঞ্জন থানায় গেলে তাকে জোরদার জিজ্ঞাসাবাদ করা হয়৷ তারপর বেলা সাড়ে বারোটা নাগাদ মনোরঞ্জন আচার্য্যকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিকেল করানোর জন্য৷ তাকে হাসপাতালে নিয়ে যান এসডিপিও অনির্বান দাস৷ তারপর দুপুর একটা নাগাদ বীরগঞ্জ থানার পুলিশ মনোরঞ্জন আচার্য্যকে গ্রেপ্তার করে৷ বেলা দুইটা নাগাদ মনোরঞ্জন আচার্য্যকে নিয়ে যাওয়া হয় অমরপুর এসডিজেএম কোর্টে৷ মাননীয় বিচারক তথা এসডিজেএম সুনীল কুমার সিং মনোরঞ্জন আচার্য্যকে তিন দিনের জেল হাজতে রাখার নির্দেশ দেন৷ আগামী মঙ্গলবার পুনরায় তাকে কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে৷
এদিকে এদিন আদালতে সরকার পক্ষের আইনজীবী আবীর সেন মনোরঞ্জন আচার্য্যের কোন কথাই বলেননি বলে খবর৷ সরকারী আইনজীবীর ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন উঠেছে৷ প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর অমরপুরে বীরগঞ্জ সিপিএম পার্টি অফিসে মনোরঞ্জন আচার্য্য দলেরই এক নেতার নাবালিকা মেয়েকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠে৷ বিষয়টি ঐ নাবালিকা তার মা বাবা সহ পরিবারের অন্যানদের জানায়৷ তারপর অভিভাবকরা বিষয়টি সিপিএম রাজ্য নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী মানিক সরকারকে লিখিত ভাবে জানিয়েছেন বলে খবর৷ এই খবর জানার পরও সিপিএম নেতৃত্ব সামনে পুর ও নগর ভোট হওয়ায় বিষয়টি চেপে রাখেন৷ পুর ও নগর নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হতেই ১০ ডিসেম্বর সিপিএম রাজ্য কমিটি বৈঠক করে মনোরঞ্জন আচার্য্যকে পার্টি থেকে বহিস্কার করে এবং তাকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে নির্দেশ দেয়৷ সেই মোতাবেক মনোরঞ্জন আচার্য্য বিধায়ক পদ থেকে ইস্তফা দেন৷ তারপরই গোটা বিষয়েটি নিয়ে রাজ্যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়৷ বিরোধী রাজনৈতিক দলগুলি মনোরঞ্জন আচার্য্যকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়৷ তার বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা হয় ১৫ ডিসেম্বর৷ কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করছিল না কোন এক অজ্ঞাত কারণে৷ এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে সরকারের উপর চার সৃষ্টি করা হয় মনোরঞ্জন আচার্য্যকে গ্রেপ্তার করার জন্য৷ এদিকে এই বিষয়টি নিয়ে শুক্রবার রাজ্য বিধানসভায় বিরোধীরা সরব হয় এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য দাবী করেন৷ শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী আশ্বাস দেন খুব শীঘ্রই মনোরঞ্জন আচার্য্যের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ মুখ্যমন্ত্রীর আশ্বাসের চবিবশ ঘন্টার মধ্যেই বীরগঞ্জ থানার পুলিশ মনোরঞ্জন আচার্য্যকে নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় গ্রেপ্তার করে আদালাতে সোপর্দ করে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top