News Flash

  • Home
  • Uncategorized
  • ছোটা রাজনের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক রয়েছে ঃ নীরজ কুমার
Image

ছোটা রাজনের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক রয়েছে ঃ নীরজ কুমার

neeraj kumarনয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): দাউদ সঙ্গী ছোটা রাজনের সঙ্গে ভারত সরকারের বিশেষ সম্পর্ক রয়েছে| সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের এমনটাই দাবি করলেন দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার নীরজ কুমার| ভারত সরকারের সঙ্গে `আন্ডারওয়ার্ল্ড ডন’ দাউদ ইব্রাহিম বা তার সঙ্গী ছোটা রাজনের সম্পর্ক রয়েছে বলে আগেও মন্তব্য করেছিলেন নীরজ কুমার| শুক্রবার রাতে দিল্লির সাহিত্যিকদের সভায় সেই কথারই পুনরাবৃত্তি করলেন তিনি| যদিও এদিন এই সম্পর্কের কথা তিনি স্পষ্ট করে নিজের মুখে ব্যক্ত করেননি| এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রাক্তন পুলিশ কমিশনারের সংক্ষিপ্ত উত্তর ছিল, হ্যাঁ, আছে|
১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণ নিয়ে নীরজ কুমার একটি বই লিখেছেন| গত বছরই সেটি প্রকাশিত হয়েছে| সেই বইয়ে ছোটা রাজনের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নিয়ে লিখেছেন নীরজ কুমার| দাউদের নাম না করে তিনি লিখেছেন, তিনটি পৃথক অনুষ্ঠানে পলাতক মব বসএর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছিল| এমনকী ১৯৯০ সালে দাউদ আত্মসমর্পণ করতে চেয়েছিল বলেও ওই বইয়ে লিখেছেন তিনি| তাই দাউদের নাগাল পাওয়ার ব্যাপারে ছোটা রাজনের গ্রেফতারি আশার কিছু নয়, এর জন্য বিশেষ নির্দেশের প্রয়োজন বলেও জানান নীরজ কুমার|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top