ব্রাসেলস, ৮ জানুয়ারি (হি.স.) : প্যারিসে হামলায় অভিযুক্ত জঙ্গীর ফ্ল্যাটের হদিশ মিলল ব্রাসেলসে| ফ্লাটের সন্ধান খুঁজে বের করল বেলজিয়ান পুলিশ| তিনটি সুইসাইড ভেস্ট, প্যারিস হামলার সন্দেহভাজন সালাহ আব্দেসলামের পায়ের চিহ্ন পাওয়া গিয়েছে একটি ফ্ল্যাটে | পুলিশের তরফে জানানো হয়েছে গত ১০ ডিসেম্বর রাতে বেলজিয়ামের রাজধানী শহরে ওই ফ্ল্যাটের সন্ধান পাওয়া যায় | এতদিন পরে কেন এই তথ্য প্রকাশ করা হল সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি|
\ানা গিয়েছে একটি অ্যাপার্টমেন্টের থার্ড ফ্লোরে ওই ফ্ল্যাটের সন্ধান পাওয়া যায়| বেশ কিছু বিস্ফোরক পাওয়া যায় সেখান থেকে | ভুয়ো পরিচয়ে ভাড়া নেওয়া হয় ওই বাড়িটি | পাওয়া গেছে তিনটি হাতে তৈরি বেল্ট | গত বছরের শেষে ১৩ নভেম্বর প্যারিস হামলায় ১৩০ জনের মৃতু্যর ঘটনার পর থেকেই সালাহ আব্দেসালাহকে খুঁজে চলেছে পুলিশ|
প্যারিস হামলায় মূলচক্রীর ফ্ল্যাটের সন্ধান পেল বেলজিয়ান পুলিশ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















