News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সৈয়দ, শোকাহত প্রধানমন্ত্রী
Image

প্রয়াত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সৈয়দ, শোকাহত প্রধানমন্ত্রী

mufti mahhamadনয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সৈয়দ| বৃহস্পতিবার সকালে দিল্লির এইমসে মৃতু্য হয় তঁার| মৃতু্যকালে মুফতির বয়স হয়েছিল ৭৯ বছর| গত ২৪ ডিসেম্বর জ্বর এবং ঘাড়ে যন্ত্রণা নিয়ে এইমসে ভর্তি হয়েছিলেন তিনি| সেখানেই তাঁর চিকিত্সা চলছিল| দিন কয়েক তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে| ভেন্টিলেটরে রাখা হয় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে| এ দিন সকালে সেখানেই মৃতু্য হয় তাঁর| চিকিত্সকেরা জানিয়েছেন, মাল্টি অর্গ্যান ফেলিওরেই মৃতু্য হয়েছে মুফতি মহম্মদ সৈয়দের|
মুফতির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইটারে শোকবার্তায় তিনি লিখেছেন, `মুফতি মহম্মদ সইদের প্রয়াণ দেশ এবং জম্মু ও কাশ্মীরে নেতৃত্বে এক শূন্যতার সৃষ্টি করবে| তাঁর নেতৃত্বের অভাব প্রতি পদে বোধ করব আমরা| তাঁর পরিবারকে সমবেদনা জানাই|’ মুফতির মৃতু্যর খবর পেয়ে দিল্লি পৌঁছেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও| দলের সুপ্রিমোর মৃতু্যতে শোক বার্তা জানিয়ে পিডিপির তরফে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি| তবে মেহবুবা মুফতিই যে দলের একমাত্র পছন্দ, তা-ও জানানো হয়েছে দলের তরফে| এর আগে নভেম্বরে এক সাংবাদিক সম্মেলনে সইদ তাঁর মেয়ে মেহবুবার উপরে দায়িত্ব হস্তান্তরের কথা জানিয়েছিলেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top