News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য পুলিশের সাফল্যের খতিয়ান নিয়ে মতানৈক্য
Image

রাজ্য পুলিশের সাফল্যের খতিয়ান নিয়ে মতানৈক্য

DGP PRESS MEETনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ সাফল্যের নিরিখে এক বছরের যে তথ্য রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ সোমবার তুলে ধরেছেন তা নিয়ে মতানৈক্য দেখা দিয়েছে৷ ২০১৪ সালের তুলনায় ২০১৫’তে সাজা ঘোষণার হার ১০ শতাংশ বৃদ্ধির তথ্য তুলে ধরে যে সাফল্য রাজ্য পুলিশ দাবি করেছে তাতে বিতর্কের সৃষ্টি হয়েছে৷ নিয়ম অনুযায়ী নিম্ন আদালতের রায়ে হিসাবই এই তথ্যে তুলে ধরা হয়েছে৷ অথচ নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে বহু আসামী বেকসুর খালাস হয়েছেন সে তথ্য সোমবার সাংবাদিক সম্মেলনে দিতে পারেননি রাজ্য পুলিশের মহানির্দেশক৷ এমনকি গণদূত পত্রিকা অফিসে ত্রয়ী হত্যাকান্ডে দোষী সাব্যস্ত উচ্চ আদালতে বেকসুর খালাস হলেও মামলার তদন্ত প্রক্রিয়ায় কোন ঘাটতি নেই বলেই দাবি করেন তিনি৷ এরই পাশাপাশি গত বছরের তুলনায় এবছর খুনের ঘটনা মাত্র এক শতাংশ হ্রাস পেয়েছে এই পরিসংখ্যানকেও সাফল্যের তালিকায় স্থান দেওয়া হয়েছে৷ বিগত দিনে প্রীতম হত্যাকান্ড এবং শান্তা সাহা হত্যা মামলায় সিআইডির ব্যর্থতা প্রসঙ্গটিও এদিন রাজ্য পুলিশের মহানির্দেশক কৌশলে এড়িয়ে যান৷
এদিন সাংবাদিক সম্মেলনে গত বছরে উগ্রপন্থার কোন খবর নেই সে বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি৷ পাশাপাশি মহিলাদের বিরুদ্ধে অপরাধ, সড়ক দুর্ঘটনা, চুরি, ডাকাতি সহ অন্যান্য অপরাধজনিত ঘটনা ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে অনেক হ্রাস পেয়েছে বলেও তিনি সন্তুষ্টি জাহির করেছেন৷ অবশ্য তাতে আত্মসন্তুষ্টির কোন অবকাশ নেই বলেও তিনি মন্তব্য করেছেন৷ গত বছরে অপরাধ হ্রাস পাওয়ার বিষয়ে জনগণের সহযোগিতাকেই তিনি বাহবা দিয়েছেন৷ একই সাথে প্রয়াস কর্মসূচীর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন৷ তিনি জানিয়েছেন, গত বছরে ৮৫৯৯টি প্রয়াস বৈঠক সংগঠিত করা হয়েছে৷ রবিবারমুখ্যমন্ত্রী মানিক সরকার পুলিশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে প্রয়াস কর্মসূচী নিয়ে অসন্তুষ্টি জাহির করলেও সোমবার সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের মহানির্দেশক এই কর্মসূচী সর্বাঙ্গে সার্থক বলেই দাবি করেছেন৷
এদিন, তিনি আরো জানান, বাংলাদেশে মোট ১৭টি ঘাঁটি রয়েছে উগ্রপন্থীদের৷ এগুলির মধ্যে একটি ঘাঁটি রয়েছে ঢাকাতে৷ এছাড়াও রাজ্যে গত বছরে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন এবং পুর ও নগর নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য রাজ্য পুলিশের যথেষ্ট কৃতিত্ব রয়েছে বলে দাবি করেছেন৷ এরই পাশাপাশি আগামীদিনে রাজ্য পুলিশ আরো সজাগ, সতর্ক ও নিষ্ঠার সাথে রাজ্যবাসীর নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top