News Flash

Image

ভূমিকম্পের বিপদ

scaleউত্তর পূর্বাঞ্চল বিশেষ করিয়া ত্রিপুরা ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে খুব স্পর্শকাতর অবস্থায় রহিয়াছে বলিয়া সরকারী সুত্রে বলা হইয়াছে৷ সোমবার ভোরে গোটা উত্তরপূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গের বহু এলাকা এবং বাংলাদেশে ভয়ঙ্কর ভূমিকম্পন দেখা দেয়৷ স্মরণকালের মধ্যে এতবড় ভূকম্পের ঘটনা এই অঞ্চলের মানুষ অবগত হন নাই৷ সম্ভবত, এই অঞ্চলে এই প্রথম বড় ধরনের ঝাকুনি দিয়া গেল ভূমিকম্প৷ মণিপুরে এই কম্পনের উৎপত্তি স্থল হিসাবে চিহ্ণিত হইয়াছে৷ ব্যাপক ক্ষতি হইয়াছে মণিপুর, আসাম ও পশ্চিমবঙ্গের কিয়দংশ বাংলাদেশে ভূমিকম্পনের কারণে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটিয়াছে৷ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি যেকোনও সময় ভয়াল ভূমিকম্পে তছনছ হইয়া যাওয়ার সম্ভাবনা প্রবল হওয়া সত্বেও কোনও রকম সতর্কতা লক্ষ্য করা যাইতেছে না৷ ভূমিকম্পের সঙ্গে এই অঞ্চলের মানুষের যথেষ্ট পরিচিতি আছে৷ যুগ যুগ ধরিয়া এই কম্পনের ঘটনা দেখিয়া আসিতেছে মানুষ৷ সুতরাং তাহা অনেকের কাছেই গা সহা অবস্থায় গিয়া পৌঁছাইতেছে৷ এই জায়গায় সাধারণ মানুষ ভুল করিতেছেন৷ বাঘ আসিতেছে বাঘ আসিতেছে রাখাল বালকের সেই ঘটনা বা গল্প যাহাদের জানা আছে তাহারা ভূকম্পনের ঘটনাকে কোনও মতেই খাটো করিয়া দেখিতে পারেন না৷ এই কম্পনে দেশে ও দেশের বাহিরে ভয়ানক ক্ষয়ক্ষতির ঘটনা তো আমাদেরকে চোখে আঙুল দিয়া দেখাইয়া দিয়াছে৷ সাম্প্রতিক কালে ভয়ংকর ভূমিকম্পে নেপালে মারাত্মক ক্ষতির ঘটনা তো গোটা বিশ্বকেই কাঁদাইয়াছে৷
সোমবার ভোরে প্রবল ভূমিকম্পে মণিপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হইয়াছে৷ বেশ কয়েকজন নিহত ও বহু আহত হইয়াছেন৷ ইহা ছাড়াও আসামে ও পশ্চিমবঙ্গের কিছু এলাকায় হতাহতের ঘটনা ঘটিয়াছে৷ একথা ঠিক, ভারতের উত্তরপূর্বাঞ্চল বিপদজনক জোনে অবস্থিত৷ ত্রিপুরা সহ এই অঞ্চলের অন্যরাজ্যগুলি ভূমিকম্পের বিপদ সম্পর্কে তেমন সতর্কতা বা জানার তেমন উদ্যোগও নাই৷ যেমন এই ত্রিপুরায় ভূমিকম্প রোধে কি ব্যবস্থা নেওয়া হইয়াছে বলিলে তো বিস্ময় সৃষ্টি হইবে৷ মাঝে মাঝে প্রশিক্ষণের বা কর্মশালা করা হয় ভূমিকম্প প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া যাইতে পারে৷ কিন্তু, বিস্ময়ের এখানেই যে, এব্যাপারে প্রকৃতই যে ব্যবস্থা নেওয়া উচিত সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর একেবারেই জগন্নাথ৷ এই শহর আগরতলায় অনেক বেআইনী বাড়ী রহিয়াছে৷ যেগুলি পুর নিগমের অনুমতি না নিয়াই বহুতল নির্মাণ করিয়াছে৷ এইসব বিল্ডিংয়ের ক্ষেত্রে ন্যুনতম নিয়ম নীতি মানা হয় নাই৷ কিছু জরিমানা আদায় করিয়া এইসব বেআইনী বিল্ডিংয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয় নাই৷ এইসব বিল্ডিংগুলি যেকোনও সময় ভয়ঙ্কর বিপদের কারণ হইয়া উঠিতে পারে৷ জন নিরাপত্তার স্বার্থে এইসব বেআইনী বিল্ডিংগুলির বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থাই দরকার৷ মানুষের নিরাপত্তার প্রশ্ণে এক্ষেত্রে কোনও রকম আপোষ করা যাইতে পারে না৷ রাজনৈতিক ক্ষমতা বা টাকার গরমে একশ্রেণীর বিত্তশালীরা এই শহর আগরতলায় মৃত্যু ফাঁদ তৈরী করিয়া রাখিয়াছে৷ বহু বিল্ডিং জননিরাপত্তার স্বার্থে এখনই ভাঙ্গিয়া ফেলা উচিত৷ কিন্তু এই ব্যাপারে আমাদের কর্তাদের বত্তৃণতাবাজীর কাছে সবই হরাইয়া যাইতেছে৷ কারণ, এই শহর আগরতলায় মাথা উচঁু করিয়া দাঁড়াইয়া আছে সব মৃত্যু ফাঁদ৷ এইসব বেআইনী বহুতল, মৃত্যু ফাঁদগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হইলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্তাদের আসামীর কাঠগড়ায় দাঁড় করানো যাইতে পারে৷ তাই, সংশ্লিষ্ট সরকারী বা পুর নিগমের কর্তাদের এখনই জরুরী ও কার্য্যকরী পদক্ষেপ নেওয়া উচিত৷ বেআইনী ইমারতের কারণে বহু মানুষের প্রাণহানি হইবার সম্ভাবনা প্রবল৷ ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে ত্রিপুরার মানুষকে আগাম সতকর্তামূলক ব্যবস্থা নিতে হইবে৷ বিপদ কাহাকেও বলিয়া বা আগাম জানান দিয়া আসে না৷ আর ভূমিকম্পের পূর্বাভাসও পাওয়া যায়না৷ অতর্কিতে এই ভয়ঙ্কর তান্ডব দেখা দেয়৷ কিভাবে মাটির নীচে কাঁপিয়া উঠে সে সম্পর্কে নিরন্তর গবেষণা সত্বেও ভূমিকম্পের হাত হইতে নিসৃকতি পাওয়া মুশকিল৷ সাম্প্রতিক কালে, নেপালে বিভৎস ঘটনা চোখে আঙুল দিয়া দেখাইয়া দিল গোটা বিশ্বই আসলে গভীর বিপদের মুখে দাঁড়াইয়া আছে৷ এই বিপদ হইতে এই দেশ, রাজ্য ও সভ্যতাকে বাঁচাইতে হইলে, এই বিশ্বকে রক্ষা করিতে হইলে ভূমিকম্প নিরোধক সমস্ত রকম সতর্কতা নিতেই হইবে৷ তাহা না হইলে রুদ্র তান্ডবে সব তছনছ হইয়া যাইতে পারে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top