News Flash

  • Home
  • Uncategorized
  • প্যাডেল রিক্সায় মোটর ব্যবহার, দুর্ঘটনার ঝঁুকি বাড়ছে
Image

প্যাডেল রিক্সায় মোটর ব্যবহার, দুর্ঘটনার ঝঁুকি বাড়ছে

Auto rickshaw copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানয়ুারি৷৷ রাজধানী আগরতলা শহরে মোটর চালিত রিক্সা সন্ত্রাস ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ প্যাডেল চালিত রিক্সা ব্যাটারির সাহায্যে চালানো প্রবণতা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ আগরতলা শহরে ব্যাটারি চালিত টমটম ত্রিচক্র যানের চলাচল শুরু হওয়ার পর থেকেই প্যাডেল চালিত রিক্সাকেও ব্যাটারির দ্বারা চালানোর প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ এসব প্যাডেল চালিত রিক্সাকে ব্যাটারি চালিত করা হলেও ব্রেক চাপার পদ্ধতির কোন পরিবর্তন করানো হয়নি৷ পুরোনো পদ্ধতিতেই ব্রেক চেপে রিক্সা থামানোর চেষ্টা করা হচ্ছে৷ এসব রিক্সা দ্রুতবেগে চলার সময় কোন কারণে জোড়ে ব্রেক কষলে রিক্সাটি উল্টে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে৷ তাতে রিক্সার যাত্রী রক্তাক্ত হচ্ছেন৷ তাতে প্রাণহানির আশঙ্কাও রয়েছে৷ এসব বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছেন৷ এই নীরবতা যে কোন সময় বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে৷
রবিবার সন্ধ্যা নাগাদ রাজধানীর উদীয়মান সংঘ এলাকায় প্যাডেল চালিত রিক্সা ব্যাটারিতে চালানোর ফলে দুর্ঘটনার কবলে পড়ে৷ দ্রুতবেগে চলার সময় চালক হঠাৎ ব্রেক কষলে রিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে উদীয়মান সংঘ এলাকায় রাস্তার পাশে একটি পুকুরে গিয়ে পড়ে৷ তাতে রিক্সার যাত্রী গুরুতরভাবে জখম হন৷ রিক্সা চালকের দাঁতও ভেঙে গেছে৷ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ অবিলম্বে এসব রিক্সার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top