News Flash

  • Home
  • Uncategorized
  • নিগমের উদাসীনতায় বিদ্যুতের ছোবলে প্রাণ গেল যুবকের
Image

নিগমের উদাসীনতায় বিদ্যুতের ছোবলে প্রাণ গেল যুবকের

death electric shockনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানয়ুারি৷৷ বিদ্যুৎ নিগমের উদাসীনতা আর খামখেয়ালিপনায় বিদ্যুৎ ছোবলে প্রাণ গেল এক যুবকের৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বিশ্রামগঞ্জ থানাধীন চিকনছড়া গ্রামের মুল্লাপাড়ায়৷ মৃত যুবকের নাম বাচ্চু মিয়া৷ বিদ্যুৎ ট্রান্সফরমারে ওবার লোড হয়ে যাওয়ায় এটি বিস্ফোরণ হলে ঝলসে যায়৷ তার দেহ মৃত্যু হয় বাচ্চু মিয়ার৷ রবিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷
বিদ্যুৎ নিগমের কর্মীদের কর্তব্যে গাফিলতি আর উদাসীনতায় বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক যুবকের৷ মর্মান্তিক এই ঘটনাি ঘটে বিশ্রামগঞ্জ থানাধীন চিকনছড়া গ্রামের মল্লাপাড়ায়৷ শনিবার বিকেলে এই ঘটনায় শোকের ছায়া নেমে আগে গোটা গ্রামে৷ ঘটনার বিবরণে দিতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, বিশ্রামগঞ্জ সাবস্টেশনের অধীন চিকনছড়া গ্রামের মুল্লাপাড়ায় গত ৬দিন যাবত বিকল হয়ে পড়ে বৈদ্যুতিন ট্রান্সফরমার৷ ফোনের পর ফোন লিখিতভাবে জানানো হলেও স্থানীয় বিদ্যুৎ নিগমের গড়িমসিভাবে সেটি আর মেরামত হয়নি৷ শেষ পর্যন্ত গতকাল শনিবার বাচ্চু মিয়া বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে কথা বলেন৷ এরপর দুপুরে বিদ্যুৎ নিগমের কয়েকজন অনভিজ্ঞ লোক এসে এটি মেরামতি না করেই পুনরায় লাইন চালু করেন৷ এতেই বাধে বিপত্তি৷ বিদ্যুতের ওভারলোডে বিস্ফোরণ হয় ট্রান্সফরমারের৷ এর সঙ্গে দাঁড়িয়েছিল বাচ্চু৷ ট্রান্সফরমারে গরম হাওয়ায় ঝলসে যায় তার দেহ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার৷ এদিকে এলাকাবাসীর তাকে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে পরে জিবি হাসপাতালে নিয়ে এলে চিকিৎ সকরা জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে৷ এলাকাবাসী পুরো বিষয়টি বিদ্যুৎ নিগমের গাফিলতি বলে অভিযোগ করেন৷ তাদের বক্তব্য ঐ স ময় ট্রান্সফরমারের পাশে অন্য কেউ থাকলে তারও মৃত্যু হত৷ রবিবার দুপুরে ময়নাতদন্তের পর মৃতদেহ এলাকায় পৌঁছলে কান্নায় ভেঙ্গে পড়েন বাচ্চুর আত্মীয় পরিজনরা৷ বিদ্যুৎ নিগমের এই উদাসীনতায় ক্ষোভ দেখা দিয়েছেগ্রামবাসীদের মধ্যে৷ শুধু তাই নয় এই এলাকায় দীর্ঘদিন যাবতই চলছে বিদ্যুতের সমস্যা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top