News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহর সীমান্তে এক অনুপ্রবেশকারী আটক, বাকিরা পালিয়ে বাঁচল
Image

কৈলাসহর সীমান্তে এক অনুপ্রবেশকারী আটক, বাকিরা পালিয়ে বাঁচল

tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানয়ুারি৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরে লক্ষ্মীপুর সীমান্ত এলাকায় রবিবার রাতে কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের চেষ্টা করে বাংলাদেশী দুর্বৃত্তরা৷ সীমান্তে টহলরত বিএসএফের জওয়ানরা অনুপ্রবেশকারীদের মধ্যে একজনকে আটক করেছে৷ তার নাম কিরণ মিয়া৷ আরো চার পাঁচজন পালিয়ে গেছে৷ বিএসএফ সূত্রে জানা গেছে কাঁটাতারের বেড়া কেটে চুরি, ডাকাতি কিংবা সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত করার ছক কষেছিল তারা৷ বিএসএফের তৎপরতার ফলে তাদের সে প্রয়াস   ব্যর্থ হয়েছে৷  এলাকায় বিএসএফের টহল বাড়ানো হয়েছে৷ উল্লেখ্য, কৈলাসহর সীমান্ত এলাকায় চুরি ডাকাতি সহ অপরাধ প্রবণতা গত বেশ কিছুদিন ধরেই বৃদ্ধি পেয়ে চলেছে৷ সীমান্ত অপরাধ প্রবণতা হ্রাস করার জন্য বিএসএফের তরফে উদ্যোগ গ্রহণ করা হলেও পরিস্থিতি মোকাবিলা করা কষ্টকর হয়ে ওঠেছে৷ সীমান্ত গ্রামগুলো চোর ডাকাতদের নেকনজরে পড়েছে৷ উদ্ভুত পরিস্থিতিতে বিএসএফকে সাহায্য করার জন্য সীমান্তগ্রামে বসবাসকারী জনগণকে নিয়ে নৈশ পাহারা দেওয়ার জন্য দল গঠন করা হয়েছে৷ বিএসএফের পাশাপাশি জীবন সম্পত্তির রক্ষার তাগিদে গ্রামবাসীরাও রাত জেগে পাহারা দিয়ে চলেছেন৷ তবুও সম্পদ রক্ষা করা রীতিমত কষ্টকর হয়ে ওঠেছে৷ সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ আশা করেছিলেন কাঁটা তারের বেড়া দেওয়া হলে বাংলাদেশী চোর ডাকা ও সমাজদ্রোহীদের দৌরাত্ম্য বন্ধ হয়ে যাবে৷ কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি৷ প্রতিনিয়তই কাঁটাতারের বেড়া কেটে কিংবা অন্য কোন পথে অনুপ্রবেশ করে এধরনের ঘটনা সংগঠিত করে চলেছে বাংলাদেশীরা৷ স্বাভাবিক কারণেই সীমান্ত গ্রামগুলিতে বসবাসকারী জনগণের নিরাপত্তা সংশয় দেখা দিয়েছে৷ অবিলম্বে সীমান্তে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানোর জন্য সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top