News Flash

  • Home
  • Uncategorized
  • পাঠানকোটে অভিযান অব্যাহত, গুলিতে হত পঁাচ জঙ্গি, শহীদ ৬ সেনা, আহত ১০
Image

পাঠানকোটে অভিযান অব্যাহত, গুলিতে হত পঁাচ জঙ্গি, শহীদ ৬ সেনা, আহত ১০

terrorপাঠানকোট, ৩ জানুয়ারি (হি.স.) : সেনাঘাঁটির ভিতরে থাকা জঙ্গিদের ঘিরে একজন জঙ্গিকে গুলি করে মারল ভারতীয় নিরাপত্তা রক্ষী| সূত্রের খবর, পাঠানকোটের সেনাঘাঁটিতে লুকিয়ে রয়েছে দুজনের বেশি জঙ্গি, এমন খবর জানালেন ডিআইজি বিএসএফ কুমার বিজয় প্রতাপ সিং| ভিতরে শুরু হয় গুলির লড়াই|
ফের নতুন করে গুলির শব্দ শোনা যাচ্ছে এয়ারবেস থেকে| সেনাঘাঁটি জুড়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে| তল্লাশিতে কাজে লাগানো হয়েছে সেনা হেলিকপ্টারও|
পাঠানকোট হামলায় মৃত আরও এক জওয়ান| রবিবার মৃতু্য হল ঘটনায় আহত এনএসজি কর্নেল নীরঞ্জন কুমারের| এই নিয়ে মোট ৭ জওয়ানের মৃতু্য হল| যদিও অসমর্থিত সূত্রের খবর মৃত সেনা জওয়ানের সংখ্যা ১০| এদিন সকালেই হাসপাতালে আরও তিন জওয়ানের মৃতু্য হয়েছে| এদিন সকালে এয়ারবেসে পৌঁছয় এনএসজি| ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং|
রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষি সাংবাদিকদের জানান, পাঠানকোট সেনাঘঁাটিতে আরও দুই জঙ্গি থাকার খবর পাওয়ার পর থেকে ভারতীয় সেনাসহ এনএসজি কমান্ডো, ভারতীয় বায়ুসেনা ও পাঞ্জাব পুলিশ অভিযানে নামে| জঙ্গিরা সঠিকভাবে কতজন ছিল তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না| এদিন সকালে জঙ্গিদের পক্ষ থেকে গুলি ও গ্রেনেড বিস্ফোরণ করছিল| সেনারা জঙ্গিদের অবস্থান নিশ্চিত করে দুপক্ষের গুলির লড়াই চলে| বেশ কয়েকঘন্টা গুলির লড়াই চলার পর এক জঙ্গির মৃতু্য হয়| তিনি আরও বলেন, এখনও পর্যন্ত এই লড়াইয়ে পঁাচ জঙ্গির মৃতু্য হয়েছে| তবে তাদের মৃতদেহ উদ্ধার করা হলে সংখ্যা নিশ্চিত হবে| অন্য আরও জঙ্গি আছে কিনা তা খেঁাজার জন্য তল্লাশি চালানো হচ্ছে| এদিন সন্ধ্যার মধ্যে সব জঙ্গিদের খতম করা হবে বলে জানান বায়ুসেনা প্রধান|
এই খবর লেখা পর্যন্ত জঙ্গি নিকেশ করা অভিযান চালানো হচ্ছে| তবে জঙ্গিমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চালানো হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রদফতর সূত্রে জানা গিয়েছে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top