News Flash

  • Home
  • Uncategorized
  • বোমাতঙ্কের জেরে খালি করা হল দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেস
Image

বোমাতঙ্কের জেরে খালি করা হল দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেস

indianrailwaylogoনয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.) : বোমাতঙ্কের জেরে খালি করা হল দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেস| রবিবার সকালে গাজিয়াবাদ স্টেশনের কাছে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়| এই ঘটনার জেরে দাঁড়িয়ে পড়ে অন্যান্য বেশ কয়েকটি ট্রেন| দিল্লি ও কানপুরের মধ্যে কোনও একটি ট্রেনে বোমা ছিল বলে খবর এসেছিল|
দিল্লির ডিভিশনের রেলওয়ে ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, `আমাদের কাছে বোমা রাখার খবর ছিল| শতাব্দী, দুরন্ত, রাজধানী, বৈশালী কিংবা নীলাচল এক্সপ্রেসে বিস্ফোরণ হতে পারে বলে খবর এসেছিল|’ খবর পাওয়া মাত্রই তল্লাশি শুরু করে রেল কর্তৃপক্ষ| সকাল ৬ টা ১০ মিনিটে দিল্লি স্টেশন ছাড়ে শতাব্দী এক্সপ্রেস| ৬টা ২৩ মিনিটে বোমার খবর আসে রেল কর্তৃপক্ষের কাছে| সকাল ৮ টা পর্যন্ত তল্লাশি চালানোর পরও কিছু খুঁজে পাওয়া যায়নি|
বিভিন্ন স্টেশনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে রেল| দিল্লি-কানপুর রুটের সব ট্রেনে তল্লাশি চালানো হচ্ছে| রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুধু এদিনের জন্যই নয়, এবার থেকে আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে| তল্লাশি চালাচ্ছে মুম্বই এটিএস ও দিল্লি পুলিশের বিশেষ দল| পাঠানকোটে জঙ্গি হামলার পর থেকেই রাজধানী জুড়ে নিরাপত্তা তুঙ্গে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top