News Flash

  • Home
  • Uncategorized
  • পর্যটকদের জন্য উন্মুক্ত হল নীরমহল
Image

পর্যটকদের জন্য উন্মুক্ত হল নীরমহল

ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ ইংরেজি নববর্ষের প্রথম দিনেই ভূমিকম্প নিরোধক কাজ শেষ করারপর নীরমহল পর্যটন কেন্দ্রটি তুলে দেওয়া পর্যটন দপ্তরের হাতে৷ সে সঙ্গে পর্যটকদের জন্য নববর্ষের প্রথম দিন থেকেই উন্মুক্ত হল রাজন্য স্মৃতি বিজরিত নীরমহল৷
নতুন ইংরেজি বছরের প্রথম দিনে রাজ্যবাসীর জন্য নতুন উপহার৷ ভূমিকম্প নিরোধক কাজ করার কাজ শেষ করে পূর্ত দপ্তর নীরমহলকে তুলে দিল পর্যটন দপ্তরের হাতে৷ সে সঙ্গে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হল রাজন্যস্মৃতি বিজড়িত এই প্রাসাদটির প্রতিটি প্রান্ত৷ রাজ্য পর্যটনমন্ত্রীর উপস্থিতিতে গৃহীত হল আরো বেশ কিছু পরিকল্পনা৷ নীরমহলের স্থায়ীত্ব বাড়ানোর জন্য ২০১৩ সালের জুন মাসে নীরমহলকে ভূমিকম্প নিরোধক করার কাজে হাতলাগনো হয়৷ প্রথম পর্যায়ে বরাদ্দ করা হয় সাড়ে সাত কোটি টাকা৷ পরবর্তী সময়ে আরো দুই কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়৷ নীরমহলে লাগানো হয়েছে এলইডি লাইট এবং সিসি ক্যামেরাও৷ মহল অভ্যন্তরে তৈরি করা হয়েছে দুটি আধুনিক মানের শৌচাগার৷ নববর্ষের প্রথম দিনে পূর্ত দপ্তর নির্মাণ কাজ সম্পন্ন করে নীরমহল পর্যটন কেন্দ্রটিকে তুলে দিয়েছে পর্যটন দপ্তরের হাতে৷ পর্যটন মন্ত্রী রতন ভৌমিক নীরমহল পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখেছেন৷ তিনি পর্যটন কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকও করেছেন৷ পরিদর্শনকালে তিনি বলেন, এই এলাকায় দুটি ইট ভাট্টা আছে৷ ভাট্টার ধুয়ো নীরমহলের ক্ষতি করছে৷ তা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে৷ নীরমহলের নব্যতা রক্ষা করার জন্য নয়াছড়ার জল অন্যপথে সরাসরি গোমতীতে নিয়ে যাবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ তা করা হলে নয়াছড়ার পলিমাটি নীরমহলের নব্যতা কমাতে পারবে না৷ জলও দূষিত হবে না৷ এমআই দপ্তর এজন্য ১৫ কোটি টাকারপ্রকল্প গ্রহণ করেছে৷ আগামী সপ্তাহ থেকে এই প্রকল্পে কাজ শুরু হবে৷
নীরমহল পর্যটন কেন্দ্রের সংস্কার কাজ চলতে থাকায় বেশ কিছুদিন ধরেই পর্যটকরা বঞ্চিত হয়ে আসছিলেন৷ সংস্কার কাজ শেষ করে নীরমহল পর্যটন দপ্তরের হাতে তুলে দেওয়ায় পর্যটকদের আকর্ষণ আরো বাড়বে তাতে সন্দেহের কোন অবকাশ নেই৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top