News Flash

Election

ভিলেজ কমিটির নির্বাচন, ভোটগ্রহণ কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ

আগরতলা, ৬ সেপ্টেম্বর : ভিলেজ কমিটির নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ গতকাল সবকয়টি ভিলেজ কমিটি আসনের…

ByByadmin Sep 6, 2022

Election:তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷  রবিবার তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন  অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়৷ নির্বাচন অবাধ শান্তিপূর্ণভাবে…

ByByadmin Jul 24, 2022

Election :(আপডেট) রাইসিনা হিলসের লড়াই; রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ সমাপ্ত, ২১ জুলাই ফল ঘোষণা

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট…

ByByadmin Jul 18, 2022

Election :(আপডেট) মহারাষ্ট্রে স্পিকার নির্বাচনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, বিধানসভায় হাজির দু’পক্ষই

মুম্বই, ৩ জুলাই ( হি. স.) : আজ মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে। রাজ্যে পালাবদলের পর একনাথ…

ByByadmin Jul 3, 2022
Image Not Found

উপ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রস্তুতি তুঙ্গে, চলছে প্রার্থী নির্বাচনের পালা 

আগরতলা,১০ আগস্ট:রাজ্যে অকাল ভোটের দামামা বাজতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে জোড় প্রস্তুতি। রাজ্যের দুটি আসনে  উপনির্বাচন ঘোষনা…

ByByadmin Aug 10, 2023

উপ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে নির্বাচন কমিশন

আগরতলা,১০ আগস্ট: . ভারতের নির্বাচন কমিশন ইতিমধ্যেই ২০ বক্সনগর ও ২৩ ধনপুর আসনের উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে।  আজ সচিবালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার দুটো শূন্য আসনের উপনির্বাচনে আজ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। তিনি বলেন মনোনয়নপত্র জমার শেষ দিন ১৭ ই আগস্ট।  মনোনয়নপত্রগুলো পরীক্ষা করা হবে আগামী ১৮ ই আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২১ শে আগস্ট। ভোট গ্রহণ করা হবে আগামী ৫ই সেপ্টেম্বর এবং ভোট গননা আগামী ৮ ই সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বরের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল জানিয়েছেন, ২০ বক্সনগর কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৩ হাজার ৮৭ জন। এদের মধ্যে সার্ভিস ভোটার ৭৫ জন। ৮০ বছরের উর্ধে ভোটারের সংখ্যা ৫১০ জন এবং দিব্যাংগ ভোটার রয়েছেন ৯৮ জন। ২৩ ধনপুর কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৫০ হাজার ১৪৭ জন। এদের মধ্যে সার্ভিস ভোটার ৮৫ জন। ৮০ বছরের উর্ধে ভোটারের সংখ্যা ৭০৭ জন এবং দিব্যাংগ ভোটার রয়েছেন ২৬৫ জন। দুটি কেন্দ্রে বৃদ্ধ এবং দিব্যাংগ ভোটাররা নিজেদের পছন্দ মতো ভোট কেন্দ্রে গিয়ে অথবা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারবেন। এই ক্ষেত্রে আগামী ৫ দিনের মধ্যে তাদের পছন্দ জানাতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন বক্সনগর কেন্দ্রে মোট পোলিং স্টেশন রয়েছে ৫১ টি যার মধ্যে তিনটি স্পর্শকাতর এলাকায় এবং ধনপুর কেন্দ্রে মোট পোলিং স্টেশন ৫৯ টি। উপনির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে আজই প্রশাসনের আধিকারিক রাজ্য পুলিশের মহানির্দেশক এবং প্যারামিলিটারি ফোর্সের আধিকারিকদের সাথে বৈঠকে মিলিত হয়েছেন বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি বলেন উপ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচার এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে খরচের মাত্রার উপর নজরদারী চালানো হবে। তাছাড়া প্রার্থীদের সম্পূর্ণ ভাবে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে হবে। যেহেতু সিপাহীজলা জেলায় এই দুটি উপনির্বাচন সম্পন্ন হবে সেই কারনে গোটা জেলাতেই নির্বাচনী আচরণ বিধি লাগু করা হয়েছে বলে জানিয়েছেন মূখ্য নির্বাচনী আধিকারিক শ্রী আগরওয়াল। তিনি এই উপনির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

ByByadmin Aug 10, 2023
Scroll to Top