নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ রবিবার তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়৷ নির্বাচন অবাধ শান্তিপূর্ণভাবে সংগঠিত করার লক্ষ্যে সকাল থেকেই পুলিশ ও নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা হয়৷ ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে রবিবার সকাল ৭টা থেকে শুরু হয় তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন৷ এদিনের এই নির্বাচনে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবার সকাল থেকেই ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ান সহ তেলিয়ামুড়া থানার পুলিশ কর্মীরা নিরাপত্তার দায়িত্বে মোতায়ন ছিল৷ রবিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয় তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনের ভোটদান পর্ব৷ এদিন তেলিয়ামুড়া বাজারের ব্যাবসায়ীরা সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করতে প্রত্যক্ষ করা যায়৷ এদিন তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা পরেশ চন্দ্র বিশ্বাস প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে জানিয়েছেন, রবিবার সকাল সাতটা থেকে ভোট দান পর্ব শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে৷ ভোটদান পর্ব চলে বেলা চারটা পর্যন্ত৷ এক ঘন্টা বিশ্রামের পর বিকেল পাঁচটা থেকে ভোট গণনার কাজ শুরু হয়৷ তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী সহ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচন কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই৷

Election:তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন
Tags:
Releated Posts
(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…
বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই
আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…
পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর
আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…
প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার বৃদ্ধা, কৈলাসহরে আতঙ্ক
কৈলাসহর, ১১ জুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হলেন এক বৃদ্ধা। আজ সকালে কৈলাসহর শহরে ঘটে যাওয়া এই ঘটনাকে…


















