News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক
Image

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি উদ্ধার করল পূর্ব থানার পুলিশ। একই সঙ্গে পৃথক অভিযানে ২৩০ বোতল বিলিতি মদসহ আরও দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া চুরি যাওয়া তিনটি জলের মোটরও উদ্ধার করেছে পুলিশ।

আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, এদিন সকালে গোলবাজার এলাকার নেতাজি মূর্তির পাদদেশ থেকে একটি স্কুটি চুরি হয়। ঘটনার পর স্কুটির মালিক বিমল পোদ্দার মহারাজগঞ্জ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতে মাত্র দুই ঘণ্টার মধ্যে আর.কে.নগর এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া স্কুটিটিও উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

এদিকে, পূর্ব থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ২৩০ বোতল বিলিতি মদসহ আরও দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।

পাশাপাশি চন্দ্রপুর এলাকা থেকে চুরি যাওয়া তিনটি জলের মোটরও উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ। স্কুটি চুরির ঘটনায় আটক দুই অভিযুক্তসহ মোট চারজনকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে জানান পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার।

Releated Posts

ওএনজিসির ভারী যান চলাচলে রাস্তার বেহাল দশার অভিযোগ, উত্তর রামনগরে পথ অবরোধ

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ওএনজিসির ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার বেহাল দশা—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করে…

ByByReshmi Debnath Sep 17, 2026

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

Leave a Reply

Scroll to Top