News Flash

  • Home
  • প্রধান খবর
  • Election :(আপডেট) মহারাষ্ট্রে স্পিকার নির্বাচনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, বিধানসভায় হাজির দু’পক্ষই
Image

Election :(আপডেট) মহারাষ্ট্রে স্পিকার নির্বাচনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, বিধানসভায় হাজির দু’পক্ষই

মুম্বই, ৩ জুলাই ( হি. স.) : আজ মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে। রাজ্যে পালাবদলের পর একনাথ শিন্দে এবং উদ্ধব ঠাকরের শক্তি পরীক্ষার সেমিফাইনাল। দুপক্ষই স্পিকার নির্বাচনে হুইপ জারি করেছে। যদিও বিজেপি দলীয় বিধায়কদের বিচারবুদ্ধির উপরই ভোটদানের অধিকার দিয়েছে। এই অধিবেশনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই অধিবেশনে বিধানসভার ভিতরে হইহট্টগোল এবং চূড়ান্ত বিশৃঙ্খলা হতে পারে বলে অনেকে মনে করছেন। কারণ, মুখ্যমন্ত্রী বদলের পর এই প্রথম বিধানসভায় মুখোমুখি হতে চলেছে।

উদ্ধব ঠাকরে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাজন সালভি। অন্যদিকে, একনাথ শিন্দে ও বিজেপির বাজি রাহুল নার্বেকর। এদিকে, স্পিকার নির্বাচনের আগেই দুই শিবিরে তৎপরতা ও উত্তেজনা তুঙ্গে। শিবসেনার পরিষদীয় দলের অফিসের বাইরে কেউ বা কারা মারাঠি ভাষায় একটি পোস্টার লিখে তালাবন্ধ করে দিয়েছে। তাতে লেখা রয়েছে, শিবসেনা পরিষদীয় দলের নির্দেশে এই অফিস বন্ধ থাকবে।
সূত্রে জানা গিয়েছে, প্রথমে ধ্বনিভোট হবে। তারপর কেউ যদি ভোটের দাবি তোলেন, তখন ভোটাভুটি হবে। এরপর নির্বাচিত স্পিকার দায়িত্বভার গ্রহণ করবেন। বিজেপি নেতা সুধীর মুঙ্গান্তিওয়ারের দাবি, আমরা ১৬৫-১৭০ ভোট পাব। রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও বিজেপি বিধায়করা ইতিমধ্যেই বিধানসভায় পৌঁছে গিয়েছেন। শিন্দে গোষ্ঠীও হাজির। বিধানসভা কক্ষের ভিতরে দুপক্ষের বাগবিতণ্ডা শেষ পর্যন্ত কোন পর্যায়ে গড়ায় সেদিকেই তাকিয়ে সকলে।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top