কোয়েটা, ২৩ জুন (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহর| শুক্রবারের আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে মৃতু্য হয়েছে ৪ জন পুলিশ অফিসার সহ অন্তত ৭ জনের| জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন| মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|
বালুচিস্তান প্রদেশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আব্দুল রাজ্জাক চীমা জানিয়েছেন, শুক্রবার কোয়েটা শহরের একটি চেকপয়েন্টের কাছে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ হয়| জোরালো বিস্ফোরণে ৪ জন পুলিশ অফিসার সহ অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন| জখম হয়েছেন ৯ জন নিরাপত্তা রক্ষী সহ কমপক্ষে ১৫ জন| জখম ১৫ জনের মধ্যে ৫ জনের অবস্থায় অত্যন্ত সঙ্কটজনক| সিভিল হাসপাতালের চিকিত্সক ড. ফরিদ সুমালান জানিয়েছেন, গুরুতর জখম অবস্থায় ১৫ জনের চিকিত্সা চলছে|
বালুচিস্তান প্রদেশের মুখপাত্র আনওয়ার উল হক কাকার জানিয়েছেন, শুক্রবার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ-এর দফতরের কাছে বিস্ফোরণ হয়| চেকপয়েন্টের কাছে বিস্ফোরক বোঝাই গাড়িটি থামা মাত্রই জোরালো বিস্ফোরণ হয়| প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জঙ্গিদের টার্গেটে ছিল আইজি দফতর| এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন|
সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত কোয়েটা, ৪ জন পুলিশ অফিসার সহ মৃত ৭
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















