News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত কোয়েটা, ৪ জন পুলিশ অফিসার সহ মৃত ৭
Image

সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত কোয়েটা, ৪ জন পুলিশ অফিসার সহ মৃত ৭

কোয়েটা, ২৩ জুন (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহর| শুক্রবারের আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে মৃতু্য হয়েছে ৪ জন পুলিশ অফিসার সহ অন্তত ৭ জনের| জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন| মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|
বালুচিস্তান প্রদেশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আব্দুল রাজ্জাক চীমা জানিয়েছেন, শুক্রবার কোয়েটা শহরের একটি চেকপয়েন্টের কাছে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ হয়| জোরালো বিস্ফোরণে ৪ জন পুলিশ অফিসার সহ অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন| জখম হয়েছেন ৯ জন নিরাপত্তা রক্ষী সহ কমপক্ষে ১৫ জন| জখম ১৫ জনের মধ্যে ৫ জনের অবস্থায় অত্যন্ত সঙ্কটজনক| সিভিল হাসপাতালের চিকিত্সক ড. ফরিদ সুমালান জানিয়েছেন, গুরুতর জখম অবস্থায় ১৫ জনের চিকিত্সা চলছে|
বালুচিস্তান প্রদেশের মুখপাত্র আনওয়ার উল হক কাকার জানিয়েছেন, শুক্রবার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ-এর দফতরের কাছে বিস্ফোরণ হয়| চেকপয়েন্টের কাছে বিস্ফোরক বোঝাই গাড়িটি থামা মাত্রই জোরালো বিস্ফোরণ হয়| প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জঙ্গিদের টার্গেটে ছিল আইজি দফতর| এখনও পর‌্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top