News Flash

  • Home
  • Uncategorized
  • পুনরায় অশান্ত নিয়ন্ত্রণরেখা, পুঞ্চে পাক সেনার গুলিবর্ষণ
Image

পুনরায় অশান্ত নিয়ন্ত্রণরেখা, পুঞ্চে পাক সেনার গুলিবর্ষণ

শ্রীনগর, ৩ জুন (হি.স.): পুনরায় অশান্ত হল নিয়ন্ত্রণরেখা| নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষ বিরতি লঙ্ঘন অব্যাহত| শুক্রবার রাত ১১টা থেকে কোনও প্ররোচনা ছাড়াই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি সৈন্য| শনিবার সকালেও অব্যাহত ছিল গুলিবর্ষণ| শত্রুপক্ষকে অবশ্য যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, স্বয়ংক্রিয় বন্দুক, ছোট অস্ত্র এবং ৮২ এম এবং ১২০ এমএম মর্টার থেকে লাগাতার গুলি ছুঁড়ছে পাক রেঞ্জার্স| এই আক্রমণের যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও|

গত বৃহস্পতিবারই ভারত-পাকিস্তানের গোলাগুলিতে নিহত হয় ৫ পাকিস্তানি সেনা| জখম হয়েছে আরও ৬ জন পাকিস্তানি সৈন্য| জম্মু-কাশ্মীরের ভিমবের ও বট্টল সেক্টরে বৃহস্পতিবার দু’পক্ষের মধ্যে শুরু হয় তুমুল গুলিবর্ষণ| সেনা সূত্রের খবর, পাকিস্তানের দিক থেকেই প্রথমে গুলি চালানো হয়| ভারতের সেনাবাহিনী চুপ করে না থেকে, পাল্টা জবাব দেয়|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top