News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব
Image

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:
কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন ও বাঁধের ঝুঁকি মোকাবিলায় পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানা গেছে।

পরিদর্শনকালে বাঁধের বর্তমান পরিস্থিতি, নদীভাঙনপ্রবণ এলাকা এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান ঘুরে দেখেন তিনি। পাশাপাশি নদী সংলগ্ন এলাকার মানুষের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিও গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়।

জনসাধারণের স্বার্থ ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বাঁধের সুরক্ষা, প্রয়োজনীয় সংস্কার এবং প্রতিরোধমূলক কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিক ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করেন টিঙ্কু রায়।

বর্ষার সময় মনু নদীর জলস্তর বৃদ্ধি ও নদীভাঙনের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাঁধের দুর্বল অংশগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

Releated Posts

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026

Leave a Reply

Scroll to Top