News Flash

Image

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:
বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। পরপর দুই দিন অফিস বন্ধ থাকায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে নজরে আসেনি। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর চুরির বিষয়টি সামনে আসে।

জানা গেছে, চোরেরা ব্লক অফিসে ঢুকে একাধিক সামগ্রী নিয়ে যায়। প্রাথমিকভাবে অফিসে থাকা এসির তামার পাইপ এবং বাথরুমে থাকা ট্যাব চুরি যাওয়ার বিষয়টি জানা গেছে। তবে অফিস বন্ধ থাকায় আরও কী কী সামগ্রী চুরি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে শুক্রবার সকালে বিশালগড়ের অফিসটিলা বাজার এলাকায় ব্লকের কর্মচারীরা সিসিটিভি ফুটেজে দেখা সন্দেহভাজন এক যুবককে ঘোরাফেরা করতে দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে বিশালগড় থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক যুবকের নাম সুব্রত সাহা বলে জানা গেছে। তার বাড়ি সিধাই পঞ্চবটি এলাকায় বলে পুলিশ সূত্রে খবর। জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় আরও এক ব্যক্তির নাম উঠে এসেছে বলে জানা গেছে। ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

চুরির ঘটনায় সরকারি অফিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি বিশালগড় এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশাসন ও পুলিশের তরফে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।

Releated Posts

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026

Leave a Reply

Scroll to Top