News Flash

  • Home
  • Uncategorized
  • আলিগড়ের প্রচারে উন্নয়নকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী
Image

আলিগড়ের প্রচারে উন্নয়নকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী

UP MAPআলিগড়, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : আলিগড়ের প্রচারে উন্নয়নকে হাতিয়ার করে রাহুল–অখিলেশ জুটির বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারের ভোটের প্রচারে নোট বাতিলের পদক্ষেপকে হাতিয়ার করে বিজেপি সরকারের দুর্নীতি–বিরোধী ভাবমূর্তিকেই তুলে ধরেন তিনি।এদিন উন্নয়ণের বার্তা দিয়ে রাহুল–অখিলেশ জুটি পাশাপাশি আক্রমণ করলেন মায়াবতীকেও।
মোদীর স্বীকারোক্তি, উত্তরপ্রদেশ আমায় অনেক দিয়েছে। এই রাজ্যের জন্য তাই কিছু করতে চাই।গ্রামগুলোকে ধোঁয়াহীন করব। সমস্ত পরিবারকে এলপিজি গ্যাস সরবরাহ করব। উত্তরপ্রদেশের উন্নয়নের জন্য বিজেপি–র পরিকল্পনার ৩টি দিক হল— বিদ্যুৎ, আইন ও শৃঙ্খলা, সড়ক ।
এদিন তিনি বলেন, গরিবের ন্যায্য টাকা ফেরাতেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি আমরা। সরকারের নোট বাতিলে কালো টাকার কারবারিরা বড় ধাক্কা খেয়েছে। তাঁরা আমায় খাটো করার চেষ্টা করছে, কারণ আমি ওদের সমস্যা তৈরি করেছি। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কারণ তাঁদের ভয়, আমরা ক্ষমতায় এলে কঠিন আইন তৈরি করে চোর, প্রতারকদের ফাঁদে ফেলব ।
তিনি বলেন, এককালে আলিগড়ে তৈরি তালা বিখ্যাত ছিল। এখন এখানকার সব কারখানায় তালা ঝুলছে। ইন্টারভিউয়ের ভিত্তিতে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ বন্ধ করেছি আমরা। এতে দুর্নীতি কমেছে। সেই সঙ্গে এদিন তাঁর সাবধান বাণী যেসব রাজনীতিবিদরা গুণ্ডাদের আশ্রয় দেন, তাঁদের ক্ষমতায় আনবেন না। তাহলেই মহিলাদের নিরাপত্তা নিশ্চিত হবে।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top