News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাছ ধরার জালে আটকে বিষধর কেউটে উদ্ধার, সচেতনতায় প্রশংসিত গ্রামবাসীরা
Image

মাছ ধরার জালে আটকে বিষধর কেউটে উদ্ধার, সচেতনতায় প্রশংসিত গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৪ মে : কৈলাসহরের গৌরনগর আর.ডি. ব্লকের অন্তর্গত লাঠিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতের খিলেরবন্ধ এলাকায় মাছ ধরার জালে আটকে পড়া এক বিষধর সাপকে উদ্ধার করে মানবিকতার পরিচয় দিলেন স্থানীয় গ্রামবাসীরা। সাপটিকে না মেরে উদ্ধারকারী দলের হাতে তুলে দেওয়ায় এলাকায় পরিবেশ সচেতনতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টির পর এলাকার এক মৎস্যজীবী জলাশয়ে পাতা মাছ ধরার জাল তুলতে গিয়ে দেখতে পান, মাছের বদলে জালে জড়িয়ে রয়েছে একটি বিশাল আকৃতির বিষধর সাপ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে আতঙ্কিত না হয়ে গ্রামবাসীরা সাপটিকে আঘাত না করে কুমারঘাটের বন্যপ্রাণী সুরক্ষা সংস্থা ‘এনিমেল এইড অ্যালায়েন্স ওয়েলফেয়ার সোসাইটি’-র সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ডা: গৌতম মল্লিকের নেতৃত্বে সুরজ মালাকার, অনুপ দেবনাথ, মৃদুল ঘোষ, প্রদীপ দেবনাথ, সাগর দেবনাথ ও রাহুল দেব অত্যন্ত সতর্কতার সঙ্গে জাল কেটে সাপটিকে উদ্ধার করেন। পরে জানা যায়, উদ্ধার হওয়া সাপটি একটি মারাত্মক বিষধর ‘মনোক্লেড কোবরা’ বা কেউটে সাপ। জালে দীর্ঘক্ষণ আটকে থাকায় সাপটি সামান্য আহত হয়েছিল বলেও জানান উদ্ধারকারীরা।

এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডা: গৌতম মল্লিক বলেন, “বন্যপ্রাণী আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়লে তাকে হত্যা না করে বনদপ্তর কিংবা উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া উচিত।” তিনি আরও জানান, বনদপ্তরের সহযোগিতায় উদ্ধার হওয়া প্রাণীদের প্রয়োজনীয় চিকিৎসার পর পুনরায় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, এই ঘটনার পর কৈলাসহর মহকুমা বনদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহলের একাংশ। তাদের অভিযোগ, সাধারণ মানুষ ও একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা যেখানে বন্যপ্রাণী রক্ষায় সক্রিয় ভূমিকা নিচ্ছে, সেখানে বনদপ্তরের নিষ্ক্রিয়তা হতাশাজনক। পাশাপাশি বনাঞ্চল ধ্বংস, অবৈধ বালি পরিবহন, কাঠ চোরাচালান এবং বিভিন্ন এলাকায় বেআইনি ফার্নিচারের দোকান গজিয়ে ওঠার মতো ঘটনাতেও বনদপ্তরের কার্যকর ভূমিকা চোখে পড়ছে না বলে অভিযোগ উঠেছে। ফলে ভবিষ্যতে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বনদপ্তর কতটা দায়িত্বশীল ভূমিকা নেবে, তা নিয়েও উঠছে প্রশ্ন।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026

সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত চার বিজেপি কর্মী

বিশালগড়, ২৩ আগস্ট: সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় চারজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। রবিবার সন্ধ্যায়…

ByByReshmi Debnath Aug 23, 2026

ডিএ ও অষ্টম বেতন কমিশনের দাবিতে রাজপথে সরকারি কর্মচারীরা

আগরতলা, ২৩ আগস্ট: আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার অধিবেশন। তার আগে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান…

ByByReshmi Debnath Aug 23, 2026

ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু, দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

উদয়পুর, ২৩ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতি ও অসাবধানতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গঙ্গাছড়া কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দারা।…

ByByReshmi Debnath Aug 23, 2026

ষষ্ঠ তফসিল দিবসে আগরতলায় আইপিএফটি -র র‍্যালি, ফের উঠল ‘তিপরাল্যান্ড’-এর দাবি

আগরতলা, ২৩ আগস্ট: ষষ্ঠ তফসিল দিবস উপলক্ষে রবিবার আগরতলায় র‍্যালি ও জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি এবং তাদের সহযোগী…

ByByReshmi Debnath Aug 23, 2026

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top