News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী
Image

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের কাজে নিম্নমান ও অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী। রবিবার পুর পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে থানা সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় ড্রেন নির্মাণের কাজ চললেও কাজের গতি অত্যন্ত ধীর। কোথাও রাস্তার পাশে মাটি ও নির্মাণসামগ্রী ফেলে রাখায় যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। পাশাপাশি বেশ কিছু জায়গায় ড্রেন সঠিকভাবে নির্মাণ না করে আঁকাবাঁকা অবস্থায় তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।

এলাকাবাসীদের আরও অভিযোগ, নির্মাণকাজের গুণমান নিয়ে একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ক্ষোভ আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত রবিবার ক্ষুব্ধ এলাকাবাসীরা নির্মাণস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন।

স্থানীয়দের দাবি, ড্রেন নির্মাণে ব্যবহৃত সামগ্রী ও নির্মাণের গুণমান খতিয়ে দেখতে হবে। অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রকল্পের নির্ধারিত মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার দাবিও জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, একই বিষয় নিয়ে সম্প্রতি নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সমাজসেবী সমীর পুরকায়স্থ। তাঁর অভিযোগেও ড্রেন নির্মাণের কাজের গুণমান ও বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরা হয়েছে।

Releated Posts

আগামীকাল কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ প্রতিবাদ মিছিল, নিশানায় এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার

আগরতলা, ৭ অক্টোবর: দেশজুড়ে কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ অক্টোবর আগরতলায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

স্কুটির ধাক্কায় গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ৭ অক্টোবর: স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন ৬৫ বছর বয়সি এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়…

ByByReshmi Debnath Oct 7, 2026

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোনামুড়ায় বাম যুব সংগঠনের অবস্থান

আগরতলা, ৭ অক্টোবর: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০০ শতাংশ বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

‘কার্যকর্তাদের মূল্য নেই নেতাদের কাছে’, বিজেপিতে কাজ না করার ঘোষণা শান্তিরবাজারের কর্মীদের

আগরতলা, ৭ অক্টোবর: ত্রিপুরায় বিজেপি-তিপ্রা মথা জোট নিয়ে ফের প্রকাশ্যে অসন্তোষ দেখা দিল বিজেপির অন্দরেই। দলের কার্যকর্তাদের ‘বিচার…

ByByReshmi Debnath Oct 7, 2026
Scroll to Top