News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বনমালীপুরে বিজেপির প্রশিক্ষণ শিবিরে ভার্চুয়ালি যোগ দিলেনসাংসদ বিপ্লব দেব
Image

বনমালীপুরে বিজেপির প্রশিক্ষণ শিবিরে ভার্চুয়ালি যোগ দিলেনসাংসদ বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে: বিজেপির সাংগঠনিক কর্মসূচিকে সামনে রেখে শনিবার বনমালীপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত হল ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’। ধলেশ্বরের কামিনী কুমার স্কুলে আয়োজিত এই কর্মসূচিতে দলের কার্যকর্তাদের উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন এলাকার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব।

বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বনমালীপুরের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক অতীতেও ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। একইসঙ্গে তিনি দলীয় কর্মীদের মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। তাঁর কথায়, “রাজনীতিতে নানা ধরনের মন্তব্য ও সমালোচনা থাকবেই। সেদিকে বেশি গুরুত্ব না দিয়ে নিজের দায়িত্ব ও কাজের উপর মনোযোগ দিতে হবে। দলের আদর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে সশরীরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য জানান, বিজেপি নিয়মিতভাবে সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রশিক্ষণ বর্গের আয়োজন করে থাকে। সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশে এবার ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বনমালীপুর মন্ডলে শুরু হওয়া এই দুই দিনের প্রশিক্ষণ শিবির রবিবার শেষ হবে। প্রথম পর্যায়ে আটটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে এবং পরবর্তীতে জেলা স্তরে আরও বিস্তৃত আকারে প্রায় বারোটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে দলীয় কর্মীদের।

Releated Posts

রাজ্যপালের সঙ্গে হরিয়ানা থেকে আগত শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে: হরিয়ানা থেকে একদল শিক্ষার্থী ত্রিপুরা সফরে এসে আজ লোক ভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি…

ByByReshmi Debnath May 23, 2026

পেঁচারথলে বজ্রপাতে প্রাণ গেল ভাই-বোনের

আগরতলা, ২৩ মে: উত্তর ত্রিপুরার পেঁচারথল নবীনছড়া এলাকায় শনিবার বিকেলে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই ভাই-বোনের। মৃতরা হলেন…

ByByReshmi Debnath May 23, 2026

ছেলের খোঁজ নিতে গিয়ে টিএসআর জওয়ানের হাতে আক্রান্ত বৃদ্ধ, চাঞ্চল্য গকুলনগরে

আগরতলা, ২৩ মে : ছেলের খোঁজ নিতে গিয়ে টিএসআর জওয়ানের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে।…

ByByTaniya Chakraborty May 23, 2026

বনমালিপুর মন্ডলে বিজেপির দুই দিনের প্রশিক্ষণ শিবির শুরু, সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৩ মে: পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের অঙ্গ হিসেবে শনিবার থেকে শুরু হল বিজেপি ৯ বনমালীপুর…

ByByReshmi Debnath May 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top