News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বনমালীপুরে বিজেপির প্রশিক্ষণ শিবিরে ভার্চুয়ালি যোগ দিলেনসাংসদ বিপ্লব দেব
Image

বনমালীপুরে বিজেপির প্রশিক্ষণ শিবিরে ভার্চুয়ালি যোগ দিলেনসাংসদ বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে: বিজেপির সাংগঠনিক কর্মসূচিকে সামনে রেখে শনিবার বনমালীপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত হল ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’। ধলেশ্বরের কামিনী কুমার স্কুলে আয়োজিত এই কর্মসূচিতে দলের কার্যকর্তাদের উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন এলাকার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব।

বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বনমালীপুরের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক অতীতেও ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। একইসঙ্গে তিনি দলীয় কর্মীদের মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। তাঁর কথায়, “রাজনীতিতে নানা ধরনের মন্তব্য ও সমালোচনা থাকবেই। সেদিকে বেশি গুরুত্ব না দিয়ে নিজের দায়িত্ব ও কাজের উপর মনোযোগ দিতে হবে। দলের আদর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে সশরীরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য জানান, বিজেপি নিয়মিতভাবে সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রশিক্ষণ বর্গের আয়োজন করে থাকে। সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশে এবার ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বনমালীপুর মন্ডলে শুরু হওয়া এই দুই দিনের প্রশিক্ষণ শিবির রবিবার শেষ হবে। প্রথম পর্যায়ে আটটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে এবং পরবর্তীতে জেলা স্তরে আরও বিস্তৃত আকারে প্রায় বারোটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে দলীয় কর্মীদের।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top